সেই কর্মকর্তার শাস্তি চান প্রাথমিকের প্রধান শিক্ষকরা

০৪ আগস্ট ২০১৯, ১১:৩৬ AM

© ফাইল ফটো

শিক্ষার্থীদের সাবলীলভাবে ইংরেজি পড়াতে না পারায় প্রাথমিক শিক্ষিকাকে বহিষ্কারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রধান শিক্ষকরা। আজ রোববার এক বিবৃতিতে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি (বাসপ্রাবিপ্রশিস) এ প্রতিবাদ জানান। এসময় ওই কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভালাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষিকা নার্গিস সুলতানা ছবিকে সম্প্রতি বহিষ্কার করা হয়। এ নিয়ে ক্ষুব্ধ শিক্ষকরা আন্দোলনের হুমকি দিয়েছেন। এছাড়া ওই আদেশ প্রত্যাহার না হলে হাইকোর্টে রিট করার প্রস্তুতির কথাও জানিয়েছেন তারা। তবে তীব্র প্রতিবাদের মুখে সমস্যার সুষ্ঠু সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিই)।

বাসপ্রাবিপ্রশিস সভাপতি মোঃ বদরুল আলমের ফেসবুকে প্রকাশ করা বিবৃতিতে বলা হয়, ‘ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ভালাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসাঃ নার্গিস সুলতানাকে চতুর্থ ৪র্থ শ্রেনির ছাত্ররা সাবলীলভাবে ইংরেজি পড়তে না পাড়ায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকতারুজ্জামান শিক্ষককে গত ৩১ জুলাই তারিখে সাময়িক বরখাস্ত করেছিলেন। শিক্ষা অফিসার মহোদয় শিক্ষককে সংশোধনের সুযোগ প্রদান করতে পারতেন।’

পড়ুন: প্রাথমিক শিক্ষিকা বরখাস্ত, প্রতিবাদের ঝড়

তিনি বলেন, ‘তার কৈফিয়ত তলব করতে পারতেন কিংবা কিছুদিনের জন্য সময় দিতে পারতেন। তা না করে লঘু অপরাধে গুরু দণ্ড প্রদান করলেন, যা কোনমতেই কাম্য ছিল না। উল্লেখ্য, জেলা শিক্ষা অফিসাররের লেটারে ২২টি বানান ভুল ছিলো। যা প্রাথমিক শিক্ষার ভাবমূর্তি ক্ষুন্ন করেছে।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘অবশেষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের হস্তক্ষেপে শিক্ষিকার সাময়িক বরখাস্ত প্রত্যাহার করা হয়েছে। এ কারণে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে মহাপরিচালক মহোদয়কে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।’ সেই সাথে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আখতারুজ্জামানের ‘অন্যায় হস্তক্ষেপ’ ও লেটারের ২২ টি ভুল বানানের জন্য তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন তিনি।

প্রধান শিক্ষক সমিতির বিবৃতি

গত বুধবার (৩১ জুলাই) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. আক্তারুজ্জামান তার এ বহিষ্কারাদেশ দেন। ফলে এ নিয়ে চরম ক্ষুব্ধ হয়ে ওঠেন প্রাথমিক শিক্ষকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

শনিবার রাতে ওই শিক্ষিকার বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবি করে আন্দোলনের প্রস্তুতির কথা জানান বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ। পাশাপাশি নারগিস সুলতানা ছবির বরখাস্তের আদেশ প্রত্যাহারের বিরুদ্ধে হাইকোর্টে রিটের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মো. আক্তারুজ্জামান চিঠিতে ভুলের কথা স্বীকার করে বলেন, ব্যস্ততার কারণে আমি ভুলে ভরা চিঠিতে স্বাক্ষর করেছিলাম। বৃহস্পতিবার সেটি সংশোধন করে স্মারক নম্বর ঠিক রেখে নির্ভুল চিঠি পাঠানো হয়েছে।

প্রাইভেটকারের ধাক্কায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহতের ঘ…
  • ০৬ এপ্রিল ২০২৬
সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন শেষ ১১ এপ্রিল
  • ০৬ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের তফসিল ৮ এপ্রিল, নির্বাচনের তারিখ ঘোষণা
  • ০৬ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ 
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝালকাঠিতে বেড়িবাঁধ নির্মাণে বাঁধা, প্রতিবাদে গ্রামবাসীর মান…
  • ০৬ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে নেপালে সপ্তাহে দুই দিন সরকারি ছুটি ঘোষণা
  • ০৬ এপ্রিল ২০২৬