ডেঙ্গুতে এবার প্রাণ হারাল প্রাথমিকের শিক্ষার্থী

০২ আগস্ট ২০১৯, ০২:২৪ PM

কিশোরগঞ্জের ভৈরবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মো. হামজা (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মারা যাওয়া স্কুলছাত্র হামজা ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নরশীলপুর গ্রামের ইসরাইল মিয়ার ছেলে।

হামজা সরাইল উপজেলার রাঙ্গুরিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। প্রচণ্ড জ্বর নিয়ে বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রিয়াসাদ আজিম জানান, ‘রোগীকে যখন নিয়ে আসা হয় তখন সে অচেতন অবস্থায় ছিল। এমনকি তার শরীরে পালস পাওয়া যাচ্ছিলো না। তখন আমরা তাকে সেলাইন দেই। এর কিছুক্ষণের মধ্যেই রোগীর মৃত্যু হয়। মৃত্যুর আগে তার সার্বিক অবস্থা বিবেচনা করে আমাদের মনে হচ্ছে সে ডেঙ্গুতে আক্রান্ত ছিল।’

সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, জেলায় এখন পর্যন্ত ১৮৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। গত ২৪ ঘন্টায় ২৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার রাত পর্যন্ত ৫৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

এদিকে, ভৈরবে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ৩০ জন রোগী চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানেও ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত আরো ৫জন রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।

নতুন প্রজন্মেই বাঁচবে বাংলা নববর্ষের ঐতিহ্য
  • ১৩ এপ্রিল ২০২৬
বাবা-মা কর্মস্থলে, আমগাছে কিশোরীর মরেদহ
  • ১৩ এপ্রিল ২০২৬
ভেস্তে গেল গণভোট নিয়ে জাকসুর সেই সেমিনার
  • ১৩ এপ্রিল ২০২৬
করোনাকালে মৃতদের গোসল করানো সেই উদ্যোক্তা সড়ক দুর্ঘটনায় নিহত
  • ১৩ এপ্রিল ২০২৬
জনরোষে এই দলটা কতক্ষণ টিকবে বুঝতে পারছি না!
  • ১৩ এপ্রিল ২০২৬
ছেঁড়া-ফাটা নোট বদল না করলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ১৩ এপ্রিল ২০২৬