ডেঙ্গুতে এবার প্রাণ হারাল প্রাথমিকের শিক্ষার্থী

০২ আগস্ট ২০১৯, ০২:২৪ PM

কিশোরগঞ্জের ভৈরবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মো. হামজা (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মারা যাওয়া স্কুলছাত্র হামজা ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নরশীলপুর গ্রামের ইসরাইল মিয়ার ছেলে।

হামজা সরাইল উপজেলার রাঙ্গুরিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। প্রচণ্ড জ্বর নিয়ে বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রিয়াসাদ আজিম জানান, ‘রোগীকে যখন নিয়ে আসা হয় তখন সে অচেতন অবস্থায় ছিল। এমনকি তার শরীরে পালস পাওয়া যাচ্ছিলো না। তখন আমরা তাকে সেলাইন দেই। এর কিছুক্ষণের মধ্যেই রোগীর মৃত্যু হয়। মৃত্যুর আগে তার সার্বিক অবস্থা বিবেচনা করে আমাদের মনে হচ্ছে সে ডেঙ্গুতে আক্রান্ত ছিল।’

সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, জেলায় এখন পর্যন্ত ১৮৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। গত ২৪ ঘন্টায় ২৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার রাত পর্যন্ত ৫৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

এদিকে, ভৈরবে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ৩০ জন রোগী চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানেও ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত আরো ৫জন রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।

১২ ঘণ্টা পর অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীর চুল ধরে টেনে-হিঁচড়ে ন…
  • ০৬ নভেম্বর ২০২৬
টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত, উ…
  • ০৬ নভেম্বর ২০২৬
নোবিপ্রবি ছাত্রদলের শীর্ষ দুই পদে আলোচনায় যারা
  • ০৫ নভেম্বর ২০২৬
শেরপুরের গারো পাহাড়ে গাছ থেকে শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ০৫ নভেম্বর ২০২৬
ধ্বংসস্তূপে মানুষের খোঁজে যে রোবট, তার গন্তব্য এবার লাস ভেগ…
  • ০৫ নভেম্বর ২০২৬
পদোন্নতি পেয়ে বিসিএস পুলিশ ক্যাডার মর্যাদায় এএসপি হলেন ৭৮ ক…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950