১১তম গ্রেডের দাবিতে সহকারী শিক্ষকদের বিক্ষোভ

০১ আগস্ট ২০১৯, ০১:২৪ PM

বেতন বৈষম্য নিরসন করে ১১তম গ্রেড প্রদানের দাবিতে বগুড়ায় মানববন্ধন করেছেন সহকারী শিক্ষকরা। আজ বৃহস্পতিবার দুপুরে (১ আগস্ট) সোনাতলা পিটিআই, বগুড়া অফিসের সামনে ডিপিএড প্রশিক্ষণার্থীবৃন্দ এই মানববন্ধনের আয়োজন করেন।

গত মঙ্গলবার সহকারী শিক্ষকদের ১২তম গ্রেড আর প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডের প্রস্তাব করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গ্রেড পরিবর্তনের এই প্রস্তাব মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে গণশিক্ষা মন্ত্রণালয়। চিঠিতে ১১ গ্রেডের প্রস্তাব না থাকায় মানববন্ধনের ডাক দেওয়া হয়।

এসময় দেশের প্রতিটি জেলা ও উপজেলা পিটিআইতে ১১তম গ্রেডের দাবিতে মানববন্ধন করার আহ্বান জানানো হয়। ১১তম গ্রেডের দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে সারা বাংলার সহকারী শিক্ষকদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে বলেও জানানো হয়।

আরো পড়ুন:প্রধান শিক্ষকদের ১০তম, সহকারীদের ১২তম গ্রেডের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে

বিসিএস একটা হাইপ, একটা ট্রাপ আর সমাজ-পরিবারের চাপিয়ে দেয়া প…
  • ০৬ এপ্রিল ২০২৬
পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের ৯৫তম জন্মবার্ষিকী উদযাপন
  • ০৬ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেরী স্টোপস, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০৬ এপ্রিল ২০২৬
‘সংস্কার থেকে পিছিয়ে গেলে আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি শুর…
  • ০৬ এপ্রিল ২০২৬
৯টা বাজতেই বন্ধ গেট, নির্ধারিত সময়ে উপস্থিত হতে পারেননি ৩২ …
  • ০৬ এপ্রিল ২০২৬
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে ডিগ্রি নিলে নিষেধাজ্ঞা
  • ০৬ এপ্রিল ২০২৬
close