নদীতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু

২৬ জুলাই ২০১৯, ০৮:৪৫ PM

© সংগৃহীত

পঞ্চগড় জেলার সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় পানিতে ডুবে সুরভী আক্তার (১১) নামে পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ওই এলাকার বোরকা নদীতে এই ঘটনাটি ঘটে। সুরভী ওই এলাকার আবু সাইদের মেয়ে। সে স্থানীয় খইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়তো।

স্থানীয়রা জানায়, সুরভী কয়েকজনের সাথে বাড়ির পাশে বোরকা নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে সে শ্রোতের চাপে গভীর পানিতে তলিয়ে যায়। পরে অন্যরা পরিবারের লোকজনকে খবর দেয়। পরিবারের লোকজন নদীতে নেমে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুরভীকে মৃত ঘোষণা করেন।

সাতমেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান নদীর পানিতে তলিয়ে এক শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন প্রজন্মেই বাঁচবে বাংলা নববর্ষের ঐতিহ্য
  • ১৩ এপ্রিল ২০২৬
বাবা-মা কর্মস্থলে, আমগাছে কিশোরীর মরেদহ
  • ১৩ এপ্রিল ২০২৬
ভেস্তে গেল গণভোট নিয়ে জাকসুর সেই সেমিনার
  • ১৩ এপ্রিল ২০২৬
করোনাকালে মৃতদের গোসল করানো সেই উদ্যোক্তা সড়ক দুর্ঘটনায় নিহত
  • ১৩ এপ্রিল ২০২৬
জনরোষে এই দলটা কতক্ষণ টিকবে বুঝতে পারছি না!
  • ১৩ এপ্রিল ২০২৬
ছেঁড়া-ফাটা নোট বদল না করলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ১৩ এপ্রিল ২০২৬