এক সপ্তাহে দুই প্রাথমিক শিক্ষিকাকে হত্যা, লাশ এবার পানিতে

২৪ জুলাই ২০১৯, ১০:০৫ AM

এক সপ্তাহের ব্যবধানে দুই প্রাথমিক শিক্ষিকাকে হত্যা করা হলো। সর্বশেষ মঙ্গলবার নাটোরের গুরুদাসপুরে লতিফা হেলেন মঞ্জু নামে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রভাবশালী দুর্বৃত্তরা। রাত ১০টার দিকে উপজেলায় নাজিরপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

লতিফা হেলেন মঞ্জু গুরুদাসপুর উপজেলার বৃকাশো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শওকত রানা লাবু জানান, লতিফা হেলেন নাজিরপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে তার মায়ের বাড়িতে অবস্থান করছিলেন। মঙ্গলবার রাত ১০টার দিকে তার মা পাশের বাড়িতে যায়। এ সময় দুর্বৃত্তরা ওই বাড়িতে ঢুকে লতিফা হেলেন মঞ্জুকে ছুরিকাঘাত হত্যা করে। পরে লাশ পাশের পুকুরে ফেলে দিয়ে পালিয়ে যায়।

তিনি আরো জানান, বাড়ি ফিরে লতিফার মা পুরো বাড়িতে রক্ত দেখে চিৎকার করে। পরে প্রতিবেশীরা এসে খোঁজাখুঁজির পর পুকুর থেকে লতিফার লাশ উদ্ধার করে।

এর আগে রোববার বিকেলে চাঁদপুর শহরের ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা জয়ন্তী চক্রবর্তীকে (৪৫) গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

জয়ন্তী চক্রবর্তীর বাড়ি জেলার শাহরাস্তি উপজেলায়। স্বামী অলক গোস্বামীর সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের কলোনীতে তিনি থাকতেন। তার ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে। পুলিশ জানায়, বিকেল ৫টায় কয়েকজন শিক্ষার্থী জয়ন্তীর কাছে প্রাইভেট পড়তে যায়। সেখানে জয়ন্তীর গলাকাটা মরদেহ দেখে ৯৯৯ কল দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। বর্তমানে ওই শিক্ষিকার স্বামী ঢাকায় রয়েছেন। তিনি পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মচারী।

সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ফখর জামান
  • ০৬ এপ্রিল ২০২৬
অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে যা বললেন শায়খ আহমাদুল্লাহ
  • ০৬ এপ্রিল ২০২৬
দোসর সাংবাদিকদের বিচারের দাবিতে ‘মার্চ টু প্রধানমন্ত্রীর কা…
  • ০৬ এপ্রিল ২০২৬
হামরোগ বিষয়ক সেমিনার আয়োজন করল এনডিএফ
  • ০৬ এপ্রিল ২০২৬
২০২০ সালের পর হাম রোধে কোনো ক্যাম্পেইন হয়নি
  • ০৬ এপ্রিল ২০২৬
কারিগরি শিক্ষকদের মার্চ মাসের বেতনের চেক ছাড়
  • ০৬ এপ্রিল ২০২৬
close