স্কুলে নাপিত ডেকে শিক্ষার্থীদের ‘এলোমেলো চুল’ কাটালেন সভাপতি, অভিভাবকদের সঙ্গে হাতাহাতি

০৯ জুলাই ২০২৬, ১১:৩২ PM
সভাপতি ও অভিভাবকদের মধ্যে হাতাহাতির ঘটনা

সভাপতি ও অভিভাবকদের মধ্যে হাতাহাতির ঘটনা © সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপায় মাধ্যমিকের একটি স্কুলে শিক্ষার্থীদের জোরপূর্বক চুল কেটে দিয়েছেন বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপতি। এ নিয়ে সভাপতি ও অভিভাবকদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কিসমত আলী মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, আজ সকালে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মামুনুর রশিদ শিক্ষার্থীদের একটি শ্রেণিকক্ষে ডেকে আনেন। এরপর বাইরে থেকে নাপিত এনে শ্রেণিকক্ষের ভেতরে শিক্ষার্থীদের জোর করে চুল কাটানো শুরু করেন। খবর ছড়িয়ে পড়লে অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে অভিভাবকেরা বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন, যা পরে হাতাহাতি ও হট্টগোলে রূপ নেয়।

ভুক্তভোগী অষ্টম শ্রেণির শিক্ষার্থী আফিন হোসেন বলে, ‘আমাদের কয়েকজনকে ডেকে নিয়ে জোরপূর্বক চুল কেটে দেওয়া হয়েছে।’ আরেক শিক্ষার্থী সাকিন হোসেন বলে, ‘পাশের বাজার থেকে নাপিত ডেকে এনে আমাদের চুল কেটে দেওয়া হয়েছে।’

এক শিক্ষার্থীর অভিভাবক আব্দুল মালেক মোল্লা বলেন, সভাপতি এই কাজটি ঠিক করেননি। তিনি অতি–কর্তৃত্ব দেখিয়েছেন। এই ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়েছেন।

অভিযোগের বিষয়ে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মামুনুর রশিদ বলেন, ‘গতকাল (বুধবার) অভিভাবকদের ডেকে একটি মিটিং করা হয়েছিল। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, যারা এলোমেলো চুল রাখে, তাদের সবার সুন্দর করে চুল কেটে দেওয়া হবে এবং যারা বিভিন্ন অসংগতিপূর্ণ লেখার ফেস মাস্ক পরে আসে, সেটিও বন্ধ করা হবে। সেই মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ীই এটি করা হয়েছে। আমি স্কুলের ভালোর জন্যই কাজটি করেছি।’ 

হাতাহাতির বিষয়ে তিনি দাবি করেন, একজন অভিভাবক এসে মূলত এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটিয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুজ্জামান বলেন, ‘একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, যা মোটেও কাম্য ছিল না। তবে সভাপতি মহোদয় মূলত ভালো উদ্দেশ্য নিয়েই এই উদ্যোগটি নিয়েছিলেন। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা সবার সঙ্গে আলোচনা করে বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করছি।’

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দেয়নি ৭ শতাধিক প্রতিষ্ঠ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি অধ্যাপককে ভিসি নিয়োগের প্রতিবাদে সেন্ট্রালের শিক্ষার্থ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে আন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা বিশু গ্যাংয়ের…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ৪২তম বিসিএসের কর্মকর্তা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পর্যটনের নতুন সম্ভাবনা চর কুকরি-মুকরি, প্রকৃতির টানে বাড়ছে …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬