মাদারীপুরের ১৫১ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

২২ জুলাই ২০১৯, ১০:০৯ PM

© টিডিসি ফটো

মাদারীপুর জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ১৫১টি পদ শূন্য রয়েছে। পদগুলো শূন্য থাকায় শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। অপরদিকে বিদ্যালয়গুলোর প্রশাসনিক কাজসহ অন্যান্য কাজ দারুণভাবে ব্যাহত হচ্ছে| শূন্যপদে শিক্ষক নিয়োগের তেমন উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাছির উদ্দিন আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ১৫১ পদ শূন্য থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রাথমিক শিক্ষক অফিস সূত্রে জানা যায়, মাদারীপুরের ৪টি উপজেলায় বর্তমানে প্রধান শিক্ষকের ১৫১টি পদ শূন্য রয়েছে। শুধু রাজৈর উপজেলায় বর্তমানে ৪৪টি প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এছাড়া মাদারীপুর সদর উপজেলায় ৩৭টি, কালকিনি উপজেলায় ৪১টি এবং শিবচর উপজেলা ২৯টি পদ শূণ্য রয়েছে।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক ছাড়া বিদ্যালয়গুলো পরিচালিত হয়ে আসছে। যার মাধ্যমে বিদ্যালয়গুলো শিক্ষার গুণগত মান ব্যহত হচ্ছে। শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগের জোর দাবি জানান তারা| 

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬