আগস্টেই প্রকাশ হচ্ছে প্রাথমিকে নিয়োগ পরীক্ষার ফল

১৪ জুলাই ২০১৯, ০৬:৪৪ PM

আগস্টের মাঝামাঝি সময়ে প্রকাশিত হতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল। এই লক্ষ্যে কার্যক্রম হাতে নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। চারটি ধাপে অনুষ্ঠিত হওয়া পরীক্ষার প্রথম ধাপের ফল প্রকাশ হবে আগস্টের মাঝামাঝি। অধিদপ্তরের একাধিক সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার প্রথম ধাপ ২৪ মে, দ্বিতীয় ধাপ ৩১ মে, তৃতীয় ধাপ ২১ জুন এবং চতুর্থ ধাপের পরীক্ষা ২৮ জুন অনুষ্ঠিত হয়।

রোববার ডিপিইর মহাপরিচালক ড. এ এফ এম মঞ্জুর কাদির গণমাধ্যমকে বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের কাজ শুরু হয়েছে। চারটি ধাপে এ ফল প্রকাশ করা হবে। প্রথম ধাপের ফল আগস্টের মাঝামাঝি প্রকাশের প্রস্তুতি নেয়া হচ্ছে। সপ্তাহ ব্যবধানে চারটি ধাপে ৬১ জেলার ফল প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষার ফল প্রকাশ হওয়া জেলাগুলোতে পরবর্তী এক সপ্তাহ পর মৌখিক পরীক্ষা।

লিখিত পরীক্ষায় প্রার্থীর সংখ্যা অনেক বেশি হওয়ায় ফল তৈরির কাজ শেষ করতে বেশি সময় প্রয়োজন হচ্ছে। নতুবা আরও আগেই এ ফল প্রকাশ করা সম্ভব হতো। তবে আগস্টের মাঝামাঝি লিখিত পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করা হয়েছে বলে জানান মহাপরিচালক।

ডিপিইর নিয়োগ শাখার এক কর্মকর্তা জানান, লিখিত পরীক্ষার ফল তৈরির কাজ এগিয়ে গেছে। বুয়েটে ওএমআর সিট মূল্যায়ন করা হচ্ছে। আগস্টের ১০-১৫ তারিখের মধ্যে প্রথম ধাপের ফল প্রকাশ করা সম্ভব বলে জানান তিনি।

প্রসঙ্গত, গত বছরের ৩০ জুলাই ‘সহকারী শিক্ষক’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন কার্যক্রম শেষ হয়। ১২ হাজার আসনের বিপরীতে সারাদেশ থেকে ২৪ লাখ ৫ জন প্রার্থী আবেদন করেন। সে হিসেবে প্রতি আসনে প্রায় ২০০ প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন।

বিসিএস একটা হাইপ, একটা ট্রাপ আর সমাজ-পরিবারের চাপিয়ে দেয়া প…
  • ০৬ এপ্রিল ২০২৬
পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের ৯৫তম জন্মবার্ষিকী উদযাপন
  • ০৬ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেরী স্টোপস, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০৬ এপ্রিল ২০২৬
‘সংস্কার থেকে পিছিয়ে গেলে আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি শুর…
  • ০৬ এপ্রিল ২০২৬
৯টা বাজতেই বন্ধ গেট, নির্ধারিত সময়ে উপস্থিত হতে পারেননি ৩২ …
  • ০৬ এপ্রিল ২০২৬
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে ডিগ্রি নিলে নিষেধাজ্ঞা
  • ০৬ এপ্রিল ২০২৬
close