রিফাত হত্যায় এজাহারভুক্ত আরও এক আসামি গ্রেপ্তার

১২ জুলাই ২০১৯, ১১:২৬ AM

© সংগৃহীত

রিফাত শরীফ হত্যা মামলার এজাহারভুক্ত ছয় নম্বর আসামি রাব্বী আকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে নয়টায় বরগুনা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাব্বী আকন বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের কেওড়াবুনিয়া গ্রামের আবুল কালামের ছেলে।

বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন রাব্বী আকনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সংবাদ সম্মেলনে তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টা পর্যন্ত রিফাত শরীফ হত্যা মামলার এজাহারভুক্ত ছয়জনসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে বুধবার রাতে সন্দেহভাজন আসামি হিসেবে রাতুল সিকদার নামে একজনকে গ্রেপ্তার করে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর আদালতে হাজির করা হয়েছিল। বরগুনা থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ূন কবির তাকে পাঁচ দিনের রিমান্ডের জন্য আবেদন করেছিলেন। বিচারক তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

গত ১ জুলাই এ হত্যা মামলায় অভিযুক্ত ১১ নম্বর আসামি মো. অলিউল্লাহ অলি ও ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা তানভীর একই আদালতে স্বেচ্ছায় রিফাত শরীফ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেয়। এরপর গত ৪ জুলাই ৪ নম্বর আসামি চন্দন ও ৯ নম্বর আসামি মো. হাসানও একই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। ৫ জুলাই একই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় ফুটেজ দেখে শনাক্ত হওয়া ও তদন্তে বেরিয়ে আসা অভিযুক্ত মো. সাগর ও নাজমুল হাসান।

এদিকে এ মামলার দ্বিতীয় আসামি রিফাত ফরাজির স্বীকারোক্তি অনুযায়ী সোমবার সকালে হত্যাকাণ্ডে ব্যবহৃত রামদা উদ্ধার করেছে পুলিশ। এছাড়া নয়ন বন্ডের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধের ঘটনায় হত্যা ও অস্ত্র আইনে পুলিশের দায়ের করা দুটি মামলায় রিফাত ফরাজীকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

এছাড়াও এ মামলার ১২ নম্বর আসামি টিকটক হৃদয় ও সন্দেহভাজন অভিযুক্ত আরিয়ান শ্রাবন পাঁচ দিনের রয়েছে ও সাইমুন ৩ দিনের রিমান্ডে রয়েছে।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬