সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, ১৬৮ স্কুল বন্ধ

১১ জুলাই ২০১৯, ০৬:৪৬ PM

© সংগৃহীত

সুনামগঞ্জে কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় জেলার ১৬৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠাদান কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জিল্লুর রহমান এমন তথ্য জানিয়েছেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্যমতে, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে পানি প্রবেশ করায় পাঠদান বন্ধ করে দেয়া হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ২২টি, দোয়ারাবাজার উপজেলার ১৮টি, বিশ্বম্ভরপুর উপজেলার ২৭টি, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৩টি, ছাতক উপজেলার ১০টি, জামালগঞ্জ উপজেলার ৩০টি, তাহিরপুর উপজেলার ১৯টি ও ধর্মপাশা উপজেলার ৫৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে।

এদিকে যেসব এলাকার বিদ্যালয়গুলো উঁচু স্থানে রয়েছে সেগুলোতে অতিবৃষ্টিতে প্লাবিত হওয়া মানুষদের আশ্রয় কেন্দ্র হিসেবে রাখার ব্যবস্থা করা হয়েছে। এজন্য বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক ও দফতরিকে সার্বক্ষণিক বিদ্যালয়ে থাকার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জিল্লুর রহমান বলেন, অতিবৃষ্টিতে সুনামগঞ্জের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। এতে জেলার ১৬৮টি বিদ্যালয়ে পানি প্রবেশ করায় আমরা সেগুলো বন্ধ রেখেছি। তাছাড়া আমরা যেসব বিদ্যালয় উঁচু বা আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা যাবে সেগুলোর প্রধান শিক্ষক ও দফতরিকে সার্বক্ষণিক বিদ্যালয়ে অবস্থান করার নির্দেশনা দেয়া হয়েছে। যদি একজন মানুষও আশ্রয়ের জন্য আসেন তাহলে তাকে বিদ্যালয়ে থাকার ব্যবস্থা করে দেয়া হবে।

উল্লেখ্য, টানা চারদিনের বৃষ্টিতে সুনামগঞ্জের নদী ও ভারতের পাহাড়ি ঢলে পানি বৃদ্ধি পেয়ে সুনামগঞ্জের কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে শতাধিক পরিবার। তাছাড়া গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ১৬৮ মিলি মিটার বৃষ্টি হয়েছে, যা সুরমা নদীর বিপদসীমার ৮৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রভাহিত হচ্ছে।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬