নেই সিঁড়ি, এ কেমন দোতলা স্কুল ভবন!

০৪ মে ২০২৬, ০৩:৫৫ PM , আপডেট: ০৪ মে ২০২৬, ০৩:৫৬ PM
তালতলা সপ্তপল্লী উচ্চ বিদ্যালয় দোতলা ভবন

তালতলা সপ্তপল্লী উচ্চ বিদ্যালয় দোতলা ভবন © টিডিসি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার তালতলা সপ্তপল্লী উচ্চ বিদ্যালয়ে নির্মিত দোতলা একাডেমিক ভবনটি সিঁড়ি না থাকায় কার্যত অচল হয়ে পড়ে আছে। প্রায় ২৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনটি শিক্ষার্থীদের জন্য হলেও এর পূর্ণ সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছে।  শ্রেণিকক্ষ সংকটে ভোগান্তিতে চলছে পাঠদান।

জানা গেছে, রাজবাড়ী জেলা পরিষদের অর্থায়নে তিন দফায় ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। ২০১৬-১৭ অর্থবছরে মেসার্স রাজা অ্যান্ড কোং ৭ লাখ টাকা, ২০১৯-২০ অর্থবছরে মেসার্স জুয়েল এন্টারপ্রাইজ ৫ লাখ টাকা এবং ২০২১-২২ অর্থবছরে মেসার্স জাহান ট্রেডার্স ১৫ লাখ টাকা ব্যয়ে দুই কক্ষবিশিষ্ট ভবনটি নির্মাণ করে। তবে পুরো কাজ শেষ হলেও গুরুত্বপূর্ণ সিঁড়ি নির্মাণ না হওয়ায় ভবনটির দ্বিতীয় তলা ব্যবহার করা যাচ্ছে না।

সরেজমিনে দেখা যায়, নিচতলায় সীমিত পরিসরে ক্লাস চললেও উপরের তলায় ওঠার কোনো ব্যবস্থা নেই। ফলে ভবনের অর্ধেক অংশ দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। পাশাপাশি ভবনের কিছু অবকাঠামোগত কাজও এখনো অসম্পূর্ণ রয়ে গেছে।

বিদ্যালয়ে শ্রেণিকক্ষের সংকট থাকায় শিক্ষার্থীদের একই কক্ষে বাঁশের চাটাই দিয়ে ভাগ করে একাধিক শ্রেণির পাঠদান চলছে। এতে পাঠদানে ব্যাঘাত ঘটছে। নবম শ্রেণির শিক্ষার্থী চৈত্র রায় ও অষ্টম শ্রেণির সবুজ মন্ডল জানায়, নতুন ভবনের কক্ষ ব্যবহার করতে না পারায় তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের নামে বরাদ্দ নেওয়া হলেও যথাযথভাবে কাজ সম্পন্ন না করে অর্থের অপচয় করা হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ বন্ধু রায় বলেন, প্রায় চার বছর ধরে ভবনটি সিঁড়ি ছাড়া পড়ে আছে। ফলে শিক্ষার্থীরা কোনোভাবেই এর সুবিধা পাচ্ছে না।

এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, অর্থসংকটের কারণে সিঁড়ির কাজ সম্পন্ন করা যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি চাকরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্ট সমান থাকছে না, কোন …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সকালটা শুরু করুন এই ৬ অভ্যাসে, দূর হবে কোষ্ঠকাঠিন্য
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের ১১ ধরনের সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9