প্রাথমিকের জিপিএ-৫ নিয়ে কী বললেন সচিব

২৪ জুন ২০১৯, ০৯:৩৫ PM

অন্যান্য পাবলিক পরীক্ষার মতো প্রাথমিকেও থাকছে না জিপিএ ৫। আসছে নতুন নম্বর পদ্ধতি। প্রাথমিক শিক্ষা সমাপনী এবং সমমানের পরীক্ষায় জিপিএ ৪-এর মধ্যে ফল প্রকাশ করা হবে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন। এর আগে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), এসএসসি ও এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ এর পরিবর্তে জিপিএ-৪ সূচকে গ্রেড বিন্যাসের উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বলেন, ‘প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বর্তমানে যে গ্রেড বিন্যাস রয়েছে, তা শিক্ষা মন্ত্রণালয়ের গ্রেড বিন্যাসের সঙ্গে মিল রেখেই করা হয়েছে। আমরা শুনেছি, তাঁরা গ্রেড বিন্যাস নিয়ে কাজ করছেন। তাঁরা এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে সঙ্গে আমরা কমিটি গঠন করে আমাদের গ্রেড বিন্যাসও পরিবর্তন করব। কারণ একই শিক্ষার্থী পিইসিতে এক ধরনের গ্রেড আবার জেএসসিতে আরেক ধরনের গ্রেড পেতে পারে না। শিক্ষা মন্ত্রণালয়ের গ্রেডবিন্যাসের সঙ্গে মিল রেখেই পিইসির গ্রেড বিন্যাস হবে।’

আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, ‘আমরা চার-পাঁচটি পদ্ধতি নিয়ে কাজ করছি। আন্তর্জাতিক শিক্ষাব্যবস্থার সঙ্গে মিল রাখার পাশাপাশি গ্রেড বিন্যাস যাতে লজিক্যাল হয় সে বিষয়টিও খেয়াল রাখছি। চলতি সপ্তাহের শেষ নাগাদ অথবা আগামী সপ্তাহে আমাদের প্রস্তাবিত পদ্ধতি শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেব। আগামী জেএসসি পরীক্ষা থেকেই আমরা নতুন গ্রেড বিন্যাসে ফল প্রকাশ করতে চাই।’

শিক্ষামন্ত্রীর সঙ্গে আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির বৈঠকের পর পাবলিক পরীক্ষায় জিপিএ ৫-এর বদলে জিপিএ ৪-এর মধ্যে ফল চূড়ান্ত করতে কাজ শুরু হয়েছে। এরই মধ্যে কয়েকটি প্রস্তাব নিয়ে যাচাই-বাছাই চলছে। জিপিএ ৪-এর মধ্যে এই গ্রেড বিন্যাস অনেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতোই করা হয়েছে। তবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পাস নম্বর ৪০ হলেও পাবলিক পরীক্ষায় রাখা হয়েছে ৩৩ নম্বর। এ ছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৮০ থেকে ১০০-এর মধ্যে প্রাপ্ত নম্বরকে দেয়া হয় জিপিএ-৪। কিন্তু পাবলিক পরীক্ষায় একে ভেঙে দুটি গ্রেড করা হচ্ছে। কারণ হিসেবে বলা হচ্ছে, এসএসসি ও এইচএসসির মতো পরীক্ষায় অনেকেই ৯০-এর ওপরে নম্বর পায়। এখন যারা ৮০ পাবে আর যারা ৯০ পাবে, সবাই যদি একই গ্রেড পায়, তাহলে মূল্যায়নটা যথাযথ হয় না।

নতুন প্রস্তাবিত একটি পদ্ধতিতে ৯০ থেকে ১০০-এর মধ্যে নম্বরকে ‘এক্সিলেন্ট’ লেটার গ্রেড হিসেবে রাখা হয়েছে, যার গ্রেড পয়েন্ট হবে ‘জিপিএ-৪’। আর ৮০ থেকে ৮৯ নম্বরকে রাখা হয়েছে ‘এ প্লাস’ গ্রেডে, যার গ্রেড পয়েন্ট হবে ‘জিপিএ-৩.৮৫’। এরপর মূলত ৫ নম্বরের ভিত্তিতে লেটার গ্রেড পরিবর্তন করা হয়েছে। সেখানে ৭৫ থেকে ৭৯ নম্বর পেলে লেটার গ্রেড ‘এ’ এবং গ্রেড পয়েন্ট জিপিএ-৩.৭৫; ৭০ থেকে ৭৪ নম্বরের লেটার গ্রেড ‘এ মাইনাস’ এবং গ্রেড পয়েন্ট-৩.৫০; ৬৫ থেকে ৬৯ নম্বরের লেটার গ্রেড ‘বি প্লাস’ এবং গ্রেড পয়েন্ট-৩.২৫; ৬০ থেকে ৬৪ নম্বরের লেটার গ্রেড ‘বি’ এবং গ্রেড পয়েন্ট-৩.০০; ৫৫ থেকে ৫৯ নম্বরের লেটার গ্রেড ‘বি মাইনাস’ এবং গ্রেড পয়েন্ট-২.৭৫; ৫০ থেকে ৫৪ নম্বরের লেটার গ্রেড ‘সি প্লাস’ এবং গ্রেড পয়েন্ট-২.৫০; ৪৫ থেকে ৪৯ নম্বরের লেটার গ্রেড ‘ডি’ এবং গ্রেড পয়েন্ট-২.২৫; ৪০ থেকে ৪৪ নম্বরের লেটার গ্রেড ‘ডি মাইনাস’ এবং গ্রেড পয়েন্ট-২; ৩৫ থেকে ৩৯ নম্বরের লেটার গ্রেড ‘ই’ এবং গ্রেড পয়েন্ট-১.৭৫; ৩৩ থেকে ৩৪ নম্বরের লেটার গ্রেড ‘ই মাইনাস’ এবং গ্রেড পয়েন্ট ধরা হয়েছে-১.৫০। আর শূন্য থেকে ৩২ নম্বরের লেটার গ্রেড ‘এফ’, যা ফেল হিসেবে ধরা হয়েছে। তবে অন্য প্রস্তাবে ‘এক্সিলেন্ট গ্রেড’, ‘সি’, ‘ডি’ ও ‘ই’ গ্রেড নিয়ে কিছুটা পার্থক্য রয়েছে।

চবিতে ছাত্রদল নেতা মুছাকে স্মরণ, হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার…
  • ০৭ নভেম্বর ২০২৬
গভীর রাতে গুনাহ মাফ ও আল্লাহর নৈকট্য লাভের বিশেষ আমল 
  • ০৭ নভেম্বর ২০২৬
আন্দোলনকে কোনো রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হতে দেওয়া হবে…
  • ০৭ নভেম্বর ২০২৬
দুই মোটরসাইকেলের সংঘর্ষে জামায়াতকর্মী নিহত
  • ০৭ নভেম্বর ২০২৬
১০ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভ…
  • ০৭ নভেম্বর ২০২৬
চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন গ্রেপ্তার 
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950