শিক্ষক নিয়োগে পরীক্ষার্থীর উত্তরপত্র পূরণ করে দিলেন শিক্ষক

২১ জুন ২০১৯, ০৭:২২ PM
জাহাঙ্গীর আলম খান

জাহাঙ্গীর আলম খান © সংগৃহীত

মাগুরা জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় পরীক্ষার্থীর উত্তরপত্র পূরণ করে দেয়ায় জাহাঙ্গীর আলম খান নামে এক শিক্ষককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর আলম খান মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

মাগুরা জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মাহবুবুর রহমান জানান, শুক্রবার দুপুরে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা শেষ হওয়ার ১০ মিনিট আগে মইনুল হাসান নামে এক পরীক্ষার্থী তার উত্তরপত্র শিক্ষক জাহাঙ্গীর আলম খানের কাছে জমা দেন।

ওই শিক্ষক পাশের কক্ষে দায়িত্ব পালন করার পরও ওই পরীক্ষার্থীর উত্তরপত্র গ্রহণ করেন। উত্তরপত্র হাতে পেয়ে শিক্ষক জাহাঙ্গীর আলম পূরণ করতে শুরু করেন। এ সময় অন্যান্য পরীক্ষার্থীরা বিষয়টি ওই কেন্দ্রে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট শাহিনা নাসরিনের নজরে আনেন।

এরপর ম্যাজিস্ট্রেট শাহিনা নাসরিন ঘটনাস্থলে গিয়ে শিক্ষক জাহাঙ্গীর আলম খানকে হাতেনাতে ধরে ফেলেন। তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই শিক্ষককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

গভীর রাতে গুনাহ মাফ ও আল্লাহর নৈকট্য লাভের বিশেষ আমল 
  • ০৭ নভেম্বর ২০২৬
আন্দোলনকে কোনো রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হতে দেওয়া হবে…
  • ০৭ নভেম্বর ২০২৬
দুই মোটরসাইকেলের সংঘর্ষে জামায়াতকর্মী নিহত
  • ০৭ নভেম্বর ২০২৬
১০ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভ…
  • ০৭ নভেম্বর ২০২৬
চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন গ্রেপ্তার 
  • ০৬ নভেম্বর ২০২৬
পাবনায় ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনু…
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950