প্রাথমিকের নিয়োগ পরীক্ষা দিতে গিয়ে একই পরিবারের তিনজন আটক

২১ জুন ২০১৯, ১২:৪৪ PM

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অসদুপায় অবলম্বনের চেষ্টাকালে পরীক্ষার্থীসহ একই পরিবারের ৩ জনকে আটক করা হয়েছে। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. হামিদুল হক।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম পরিচয় জানা যায়নি।

এছাড়াও পরীক্ষাকেন্দ্র সংলগ্ন এলাকায় গতিবিধি সন্দেহজনক হওয়ায় আরও কয়েকজনকে আটক করেছে পুলিশ। প্রশ্নপত্র ফাঁস এবং অসদুপায় অবলম্বন ঠেকাতে জেলা প্রশাসন, পুলিশ ও গোয়েন্দা বিভাগের সদস্যরা যথেষ্ট তৎপর বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

তরুণদের মধ্যেও বাড়ছে হার্ট অ্যাটাক, সুস্থ থাকার ৮ সহজ উপায়
  • ১২ আগস্ট ২০২৬
চাঁদা তুলতে বাধা দেওয়া ছাত্রদল নেতাদের চাপাতি-চাইনিজ কুড়াল …
  • ১২ আগস্ট ২০২৬
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করছি’—বিএনপি নেতার ফোনালাপ ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
মিনি তেল পাম্পসহ চার দোকানে আগুন, ক্ষতি ৩১ লাখ টাকা
  • ১২ আগস্ট ২০২৬
বোবায় ধরা কী, কেন হয়, কীভাবে পরিত্রাণ পাবেন
  • ১২ আগস্ট ২০২৬
বোমারু মামুনকে ধরতে সাভারে ভবন ঘিরে রেখেছে আইনশৃঙ্খলাবাহিনী…
  • ১২ আগস্ট ২০২৬