পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দিল না পুলিশ, প্রতিবাদের ফল লাঠিপেটা

২১ জুন ২০১৯, ০১:১১ PM

আবহাওয়া খারাপের কারণে যথাসময়ে উপস্থিত না হওয়ায় দুই শতাধিক চাকরিপ্রার্থীকে কেন্দ্রে ঢুকতে দেয়নি পুলিশ।সরকারি বরিশাল কলেজকেন্দ্রে এ ঘটনা ঘটে। পরীক্ষার্থীদের অভিযোগ, শুধু তাদেরকে কেন্দ্রেই ঢুকতে দেওয়া হয়নি তা নয়, এর প্রতিবাদে করলে লাঠিপেটাও করা হয়েছে তাদের।

এ বিষয়ে বিএমপির উপকমিশনার মোয়াজ্জেম হোসেন ভূঞা জানান, পরীক্ষার্থীরা সঠিক সময় আসতে না পারায় তাদের কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয়নি।

জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টায় বরিশাল নগরীর ৩২ কেন্দ্রে একযোগে শুরু হয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা। প্রবেশপত্রের শর্ত অনুযায়ী পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে কেন্দ্রে প্রবেশ করার নিয়ম। কিন্তু বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে প্রায় দুই শতাধিক পরীক্ষার্থী পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে কেন্দ্রে পৌঁছাতে পারেননি। অনেকেই পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে, কেউ কেউ ১০টায় এসে কেন্দ্রে উপস্থিত হন।

কিন্তু পুলিশ নিয়মের দোহাই দিয়ে চাকরিপ্রার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে দেয়নি। বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষার্থীরা যথাসময়ে কেন্দ্রে আসতে পারেননি জানালেও পুলিশ তাদের কোনো কথা শোনেনি। পরীক্ষায় বসতে না পেরে এ সময় অনেক নারী চাকরিপ্রার্থীকে কান্না করতে দেখা গেছে। কিন্তু তাতেও মনে গলেনি পুলিশের।

এ কারণে ক্ষুব্ধ হয়ে ওঠেন পরীক্ষার্থীরা। একপর্যায়ে তারা সরকারি বরিশাল কলেজকেন্দ্রের প্রধান ফটক ঠেলে কেন্দ্রের ভেতরে প্রবেশ করেন। পরে পুলিশ তাদের কেন্দ্র থেকে বের করে দেয়। এ সময় পুলিশ বিনাকারণে তাদের লাঠিপেটা করেছে বলে অভিযাগ করেন পরীক্ষার্থীরা।

ইসরাত জাহান নামে এক পরীক্ষার্থী জানান, বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে প্রায় সব কেন্দ্রেই এ ধরনের সমস্যা হয়েছে। সেসব কেন্দ্রে পরীক্ষার্থীরা ঢুকতে পারলেও আমাদের কেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন এখানকার ম্যাজিস্ট্রেট।

গভীর রাতে গুনাহ মাফ ও আল্লাহর নৈকট্য লাভের বিশেষ আমল 
  • ০৭ নভেম্বর ২০২৬
আন্দোলনকে কোনো রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হতে দেওয়া হবে…
  • ০৭ নভেম্বর ২০২৬
দুই মোটরসাইকেলের সংঘর্ষে জামায়াতকর্মী নিহত
  • ০৭ নভেম্বর ২০২৬
১০ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভ…
  • ০৭ নভেম্বর ২০২৬
চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন গ্রেপ্তার 
  • ০৬ নভেম্বর ২০২৬
পাবনায় ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনু…
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950