অবস্থান কর্মসূচিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা

১৯ জুন ২০১৯, ০১:১৮ PM
শিক্ষকদের অবস্থান কর্মসূচি

শিক্ষকদের অবস্থান কর্মসূচি © ফাইল ফটো

বাদপড়া প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের দাবিতে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেছেন তারা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে বলে ঘোষণা দেয় শিক্ষকরা।

জানা যায়, ‘বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির’ ব্যানারে বাদপড়া চার হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের দাবিতে গত রবিবার (১৬ জুন) থেকে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন শিক্ষকরা।

শিক্ষকরা অভিযোগ করে বলে, সরকারি হয়নি এমন চার হাজার ১৫৯টি স্কুল রয়েছে। মাঠ পর্যায় থেকে প্রকৃত তথ্য না দেওয়ায় এসব স্কুল সরকারি হয়নি। সরকারিকরণের প্রক্রিয়ার সময় রেজিস্ট্রেশন কার্যক্রম স্থগিত করায় তারা বেতন-ভাতা, শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিফিন থেকেও বঞ্চিত হচ্ছে। বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছে শিক্ষকরা। তারপরেও এসব স্কুলের শিক্ষার্থীরা ২০০৯ সালে থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করছে।

তারা আরও বলে, তাদের অনেকেরই চাকরিতে প্রবেশের বয়স অতিক্রান্ত হয়ে গেছে। অধিকাংশ শিক্ষকের অন্যত্র চাকরির আবেদনের সুযোগ নেই। তাই, বাদপড়া চার হাজার প্রাথমিক বিদ্যালয় সরকারি করে শিক্ষকদের দুরাবস্থা থেকে মুক্তি দিতে তারা প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছে।

এদিকে, গত ১৮ এপ্রিল নতুন করে প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের কোনো প্রস্তাব আপাতত বিবেচনা করার সুযোগ নেই বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

উপকূলের কাছে ফের লঘুচাপ, চার বন্দরে সতর্ক সংকেত
  • ১২ আগস্ট ২০২৬
জুলাই চেতনাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে ঢাবি শিক্ষকদের ত…
  • ১২ আগস্ট ২০২৬
তরুণদের মধ্যেও বাড়ছে হার্ট অ্যাটাক, সুস্থ থাকার ৮ সহজ উপায়
  • ১২ আগস্ট ২০২৬
চাঁদা তুলতে বাধা দেওয়া ছাত্রদল নেতাদের চাপাতি-চাইনিজ কুড়াল …
  • ১২ আগস্ট ২০২৬
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করছি’—বিএনপি নেতার ফোনালাপ ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
মিনি তেল পাম্পসহ চার দোকানে আগুন, ক্ষতি ৩১ লাখ টাকা
  • ১২ আগস্ট ২০২৬