চরফ্যাশন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও নবীন বরণ

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৪ AM
 চরফ্যাশন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে সংবর্ধনা ও নবীন বরণ

চরফ্যাশন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে সংবর্ধনা ও নবীন বরণ © টিডিসি ফটো

ভোলার চরফ্যাশনে অবস্থিত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চরফ্যাসন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় ফুল দিয়ে শিক্ষার্থীদের বরণ, আলোচনা সভা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজন সম্পন্ন হয়। নবীন বরণ উপলক্ষে রঙিন সাজে সেজে ওঠে পুরো ক্যাম্পাস।

অনুষ্ঠানে কেউ এসেছিলেন সেজে, কেউ হলুদ পাঞ্জাবি পড়ে, কেউ হলুদ শাড়ি জড়িয়ে সবাই মিলে মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই উচ্ছ্বাসে আনন্দে মেতে ওঠেন শিক্ষকবৃন্দও।

অনুষ্ঠানে চরফ্যাশন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল গালিব মোহাম্মদ জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন বসাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাসন সরকারি কলেজের প্রভাষক সাজ্জাদ হোসেন,চরফ্যাসন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ফরিদ উদ্দীন, ভাইস প্রিন্সিপাল মো. মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এসময় বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে দক্ষ, সুশিক্ষিত ও নৈতিক মানবসম্পদ তৈরিতে চরফ্যাসন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের মতো সুশৃঙ্খল ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা কৃতি শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও এই সাফল্যের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ট্যাগ: ভোলা
মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি লিগে দল পেলেন বিজয়
  • ১২ নভেম্বর ২০২৬
রাতভর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেলে আহত ১০
  • ১২ নভেম্বর ২০২৬
বাড়ির সামনের খালে মিলল বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেস…
  • ১২ নভেম্বর ২০২৬
ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুজনের কারাদ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950