ঢাকার ২১৫ বেসরকারি স্কুল-কলেজে নতুন সভাপতি নিয়োগ, দেখুন তালিকা

০২ ডিসেম্বর ২০২৫, ০৯:১৭ PM
ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়

ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় © লোগো

রাজধানী ঢাকার ২১৫টি বেসরকারি স্কুল ও কলেজে নতুন সভাপতি নিয়োগ দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গতকাল সোমবার (১ ডিসেম্বর) ঢাকা জেলা প্রশাসক মো. রেজাউল করিম স্বাক্ষরিত অফিস আদেশে এই নিয়োগের কথা জানানো হয়।

এতে জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। একেকজন তিন থেকে আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব পেয়েছেন।

তালিকা দেখুন এখানে

অফিস আদেশে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, বেসরকারি মাধ্যমিক-১ শাখার ১৫ নভেম্বর এবং বাংলাদেশ আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ১৬ নভেম্বরের নির্দেশনা মোতাবেক ঢাকা জেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল এন্ড কলেজ) জেলা প্রশাসক, ঢাকা বা তার মনোনীত প্রতিনিধিকে সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে।

‘‘সেমতে, ঢাকা জেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল এন্ড কলেজ) সভাপতি পদে জেলা প্রশাসক, ঢাকা-এর মনোনীত প্রতিনিধি হিসেবে নির্ধারিত ছক মোতাবেক দায়িত্ব প্রদান করা হলো।’’

ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে যোগ দিলেন গ্রেটা থুনবার্গ
  • ১৩ অক্টোবর ২০২৬
উপজেলায় মিলবে মানসিক স্বাস্থ্যসেবা, যে সুখবর দিলেন স্বাস্থ্…
  • ১৩ অক্টোবর ২০২৬
অ্যাপোলো ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো বর্ণি…
  • ১৩ অক্টোবর ২০২৬
শেরপুরে আন্দোলনের মুখে বদলি মাকসুদা ইয়াসমিনকে নিতে নারাজ জা…
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ব্যাংক নিয়োগ দেবে এজেন্ট ব্যাংকিংয়ে, আবেদন ২২ অক্ট…
  • ১৩ অক্টোবর ২০২৬
যবিপ্রবি ছাত্রীর সঙ্গে মনোমালিন্য, বিষপান করে প্রেমিক শাবিপ…
  • ১৩ অক্টোবর ২০২৬