অবশেষ মিলল শিক্ষকদের সাড়ে ৭ শতাংশ বাড়ি ভাড়া

২৫ নভেম্বর ২০২৫, ০৯:৪৭ PM , আপডেট: ২৫ নভেম্বর ২০২৫, ০৯:৪৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশে উন্নীত করার সিদ্ধান্ত বাস্তবায়নে অগ্রগতি দেখা গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দুই ধাপে অর্থাৎ চলতি অর্থবছর ও আগামী অর্থবছরে এই ভাতা প্রদান করা হবে। এরই অংশ হিসেবে অবশেষে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) সার্ভারে ইতোমধ্যে ৭.৫ শতাংশ বাড়িভাড়া সংযুক্ত করা হয়েছে। ফলে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী নভেম্বর থেকেই নতুন এই ভাতা কার্যকরা হলো।

আরও পড়ুন: কড়াইল বস্তি ৪ ঘণ্টা ধরে পুড়ছে, গোটা বস্তি ‘ছাই’ হওয়ার শঙ্কা

এর আগে গত অক্টোবর মাসে আন্দোলনের মুখে সরকারের অন্তর্বর্তীকালীন প্রশাসন এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ করার ঘোষণা দেয়। সরকারের প্রাথমিক প্রস্তাবে বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ (ন্যূনতম ২ হাজার টাকা) বাড়ানোর কথা থাকলেও শিক্ষক–কর্মচারীরা তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন।

বাড়িভাড়া বৃদ্ধি–সহ তিন দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীরা ১২ অক্টোবর থেকে আন্দোলন শুরু করেন। তাদের দাবি ও চাপের পরিপ্রেক্ষিতেই বাড়িভাড়া ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর রূপ পেতে শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬
শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬