নতুন এমপিওভুক্তদের ইএফটিতে বেতন পেতে তথ্য দেওয়ার সময় জানাল মাউশি

১৩ নভেম্বর ২০২৫, ১০:১০ AM
মাউশি

মাউশি © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত নতুন ১১ হাজারের বেশি শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এসব শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে দেওয়া হবে। এজন্য প্রার্থীদের প্রয়োজনীয় তথ্য ইএফটিতে দিতে হবে। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে তথ্য দেওয়া যাবে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রোগ্রামার-৫ মো: জহির উদ্দিন।

গতকাল বুধবার রাতে তিনি জানান, ‘স্কুল-কলেজে নভেম্বর-২৫ মাসে যে সকল শিক্ষক-কর্মচারী নতুনভাবে এমপিও হচ্ছেন, তাদের ইএফটির তথ্য আগামীকাল (বৃহস্পতিবার) থেকে অনলাইনে এন্ট্রি দেয়া যাবে। যথাসময়ে এমপিওর অর্থ পেতে দ্রুত ইএফটির তথ্য দিতে হবে।’

এর আগে গতকাল অনুষ্ঠিত মাউশির অক্টোবর মাসের এমপিও কমিটির সভায় ১১ হাজার ২২৮ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় পাওয়া তথ্য অনুযায়ী, এমপিওভুক্তদের মধ্যে বরিশাল অঞ্চলে ১,০৭৭ জন, চট্টগ্রামে ৫৫৯ জন, কুমিল্লায় ১,৪৪৫ জন, ঢাকায় ২৬০ জন, খুলনায় ২,১৭৭ জন, ময়মনসিংহে ১,২৩৭ জন, রাজশাহীতে ৬১২ জন, রংপুরে ১,২০৯ জন এবং সিলেট অঞ্চলে ৮৮৩ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

অন্যদিকে, কলেজ পর্যায়ে এমপিওভুক্ত হওয়া ১,৭৬৯ জনের মধ্যে বরিশাল অঞ্চলে ২০২ জন, চট্টগ্রামে ১০৫ জন, কুমিল্লায় ১৮১ জন, ঢাকায় ১২৩ জন, খুলনায় ২২৯ জন, ময়মনসিংহে ১২৫ জন, রাজশাহীতে ৪২৩ জন, রংপুরে ২৪০ জন এবং সিলেট অঞ্চলে ১৪১ জন রয়েছেন।

প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে গোপন যুদ্ধ পরিকল্পনার একেকটি পাতা…
  • ১৪ নভেম্বর ২০২৬
গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950