১৭ মে হচ্ছে না প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা

০৯ মে ২০১৯, ০১:১৯ PM

© টিডিসি ফটো

আগামী ১৭ মে থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব ড. এ এফ এম মনজুর কাদির আজ বৃহস্পতিবার সাংবাদিকদেরকে এতথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ‘১৭ মে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষা থাকায় প্রাথমিকের নিয়োগ পরীক্ষা পেছানো হয়েছে।’

এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা আগামীকাল ১০ মে থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ১৭ মে থেকে শুরুর কথা জানিয়েছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম-আল-হোসেন। তবে সে অনুযায়ী পরীক্ষা হচ্ছে না বলে ড. এ এফ এম মনজুর কাদির জানালেন।

তিনি বলেন, ‘১৭ মে থেকে পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু ওইদিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষা থাকায় নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। ১৭ মে’র পরীক্ষা ২১ জুন নেয়া হবে। তবে চার ধাপেই নিয়োগ পরীক্ষা শেষ হবে।’

এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম-আল-হোসেন পরীক্ষা সঠিক সময়ের মধ্যেই শেষ হবে উল্লেখ করে বলেছিলেন, ‘এই পরীক্ষাটি পাঁচ ধাপে নিতে চেয়েছিলাম। যেহেতু পরীক্ষার তারিখ এক সপ্তাহে পেছাচ্ছে সে কারণে পরীক্ষা চার ধাপে নেওয়া হবে। ফলে সঠিক সময়ের মধ্যেই শেষ করা হবে।

উল্লেখ্য, প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর গত বছরের ১ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে ২৪ লাখের বেশি আবেদন জমা পড়েছে। নিয়োগ পরীক্ষার প্রশ্ন করা হবে ডিজিটাল পদ্ধতিতে। এতে লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬