বিদ্যালয়ে পাঠদান বন্ধ রেখে মেডিকেল ক্যাম্প, দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার অভিযোগ

২৭ অক্টোবর ২০২৫, ০৭:৪৭ PM
বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্প

বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্প © সংগৃহীত

সিলেট ওসমানীনগরে একটি সরকারি বিদ্যালয়ে নিয়মিত পাঠদান বন্ধ রেখে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দাঁড়িপাল্লা প্রতীকের জন্য ভোট চাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিভাবক ও স্থানীয় বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে। আজ সোমবার (২৭ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত ইবনে সিনা হাসপাতাল লিমিটেড, সিলেটের উদ্যোগে উপজেলার তাজপুর মঙ্গলচন্ডি নিশিকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ব্যানারে ইবনে সিনা হাসপাতালের নাম থাকলেও, ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধান করে উপজেলা জামায়াতে ইসলামী।

সকাল ১০টায় দিনব্যাপী ক্যাম্পের উদ্বোধন করেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, সিলেট জেলা নায়েবে আমির এবং সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আব্দুল হান্নান।

বিশেষ অতিথি ছিলেন ইবনে সিনা হাসপাতালের জেনারেল ম্যানেজার অবসরপ্রাপ্ত মেজর ডা. আব্দুস ছালাম চৌধুরী, হেড অব মার্কেটিং এ.জি.এম. উবায়দুল হকসহ স্থানীয় জামায়াত নেতারা।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, তারা ক্যাম্পের বিষয়ে আগে কিছুই জানতেন না। নিয়মিত ক্লাস করতে এসে দেখেন শ্রেণিকক্ষগুলো চিকিৎসা সেবার জন্য ব্যবহৃত হচ্ছে। ফলে সেদিনের পাঠদান সম্পূর্ণভাবে বন্ধ থাকে। বিদ্যালয় প্রাঙ্গণে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাওয়ার ঘটনাও ঘটেছে বলে জানান শিক্ষার্থীরা।

তবে আয়োজক পক্ষ দাবি করেছে, সমাজের অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই এ ক্যাম্পের মূল লক্ষ্য। ফ্রি মেডিকেল ক্যাম্পে নারী, পুরুষ ও শিশুসহ শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গ্রহণ করেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদ হাসান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার মৌখিক অনুমতি থাকায় আমরা এই ক্যাম্প আয়োজনের অনুমতি দিয়েছি। সমাজের কল্যাণে এ ধরনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তবে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান ব্যাহত হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন।

উপজেলা জামায়াতের আমির মো. ছোহরাব আলী জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুমতিতেই ক্যাম্পটি হয়েছে। তবে শিক্ষার্থীদের শিক্ষাক্ষতির বিষয়টি বিবেচনায় রাখা উচিত ছিল।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারালেন উন্মুক্ত বিশ্ববিদ্যাল…
  • ২২ জুলাই ২০২৬
বিয়ে করলেন বিশ্বের জনপ্রিয় ইউটিউবার মিস্টার বিস্ট
  • ২২ জুলাই ২০২৬
এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
  • ২২ জুলাই ২০২৬
ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন সেবা চালু করল এনবি…
  • ২২ জুলাই ২০২৬
এমপি গাজী নজরুলের পদত্যাগ দাবিতে উত্তাল শ্যামনগর, অবাঞ্ছিত …
  • ২২ জুলাই ২০২৬
সাইবার নিরাপত্তায় দক্ষ জনশক্তি গড়ছে ঢাবির সিএসই, চলছে প্রফে…
  • ২২ জুলাই ২০২৬