খাগড়াছড়িতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল

১৪ আগস্ট ২০২৫, ০৬:০৫ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৮:১৬ PM
চ্যাম্পিয়ন হয় নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল

চ্যাম্পিয়ন হয় নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল © টিডিসি ফটো

‘দুর্নীতি বিরোধী শপথে প্রদীপ্ত স্বাক্ষরে, নতুন সূর্যশিখা জ্বলবেই’— এই দৃপ্ত স্লোগানকে ধারণ করে খাগড়াছড়ি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত হলো দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বর্ণাঢ্য বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয় নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল এবং খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। তুমুল যুক্তি-তর্কে গাঢ় হয়ে ওঠে বিতর্কের আবহ। শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয় নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের দল।

আরও পড়ুন: অবসরে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ. ম. কবিরুল ইসলাম

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম এবং দুদক রাঙ্গামাটি জেলার উপ-সহকারী পরিচালক সরোয়ার হোসেন।

শিক্ষার্থীদের সততা, ন্যায়পরায়ণতা ও দুর্নীতি বিরোধী চেতনায় উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। বক্তারা তাদের বক্তব্যে ভবিষ্যৎ প্রজন্মকে সৎ, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬