৮ দফা দাবি আদায়ে মাইলস্টোনের সামনে শিক্ষার্থী-অভিভাবকদের বিক্ষোভ

১২ আগস্ট ২০২৫, ১১:০৫ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ০৮:৩৫ PM
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ © সংগৃহীত

‘ফুল গুলো সব পুড়লো কেন জবাব চাই, বিচার চাই’; ‘ফুল পাখি সব পুড়লো কেন জবাব চাই, বিচার চাই’; ‘বাচ্চাগুলো পুড়লো কেন জবাব চাই, বিচার চাই।’ প্রভৃতি স্লোগানে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন অভিভাবকরা। এ সময় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ স্থানান্তর, দুর্ঘটনার দিনের স্কুলের সিসিটিভি ফুটেজ প্রকাশ করাসহ ৮ দফা দাবি জানিয়েছেন নিহতদের স্বজনেরা। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন মেট্রো স্টেশন ডিপোর সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

স্বজনদের দাবি—স্বজনদের দাবি, সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিত করা, সারাদেশে মাইলস্টোন স্কুলসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে, সরকারের পক্ষ থেকে প্রতিটি নিহত বাচ্চার জন্য ৫ কোটি টাকা ক্ষতিপূরণ (জরিমানা) ও প্রতিটি আহত বাচ্চার জন্য ১ কোটি টাকা দিতে হবে।

এছাড়া স্কুলের পক্ষ থেকে প্রত্যেক নিহত বাচ্চার জন্য ২ কোটি এবং প্রতিটি আহত বাচ্চার জন্য ১ কোটি টাকা জরিমানা দিতে হবে, রানওয়ে থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের স্থান পরিবর্তন করতে হবে (অন্যথায় রানওয়ের স্থান পরিবর্তন করতে হবে), কোচিং ব্যবসার মূলহোতা স্কুল শাখার প্রধান শিক্ষিকাকে (মিস খাদিজা) ৭২ ঘণ্টার মধ্যে অপসারণ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিচার করতে হবে, স্কুলের সিসি ক্যামেরার ফুটেজ দেখাতে হবে ও বিমানবাহিনীর প্রশিক্ষণের ব্যবস্থা জনহীন জায়গায় করতে হবে।

মানববন্ধনে তৃতীয় শ্রেণির ছাত্রী সায়মা আক্তারের মা রীনা আক্তার অভিযোগ করে বলেন, মেয়ে বলতো, মা কোচিং না করালে মিস আদর করে না। আমি মেয়েকে কোচিংয়ে দিলাম। সেই কোচিংয়ের কারণেই আমার মেয়ে মারা গেল। এই কোচিংই আমার মেয়ের সর্বনাশ করল।

নিহত উম্মে আফিয়ার মামা সাব্বির বলেন, আজ অনেকদিন হয়ে গেল, কিন্তু আমরা জানি না এই ঘটনার তদন্ত কতদূর এগিয়েছে, কী বিচার হয়েছে।

এর আগে গত ২১ জুলাই দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ৩৫ জন শিক্ষার্থী ও অভিভাবক নিহত হয়। এছাড়া প্রায় শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক আহত হন। বিমান বিধ্বস্তের ১২ দিন পর, ৩ আগস্ট পুনরায় খুলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। প্রথমদিন নবম থেকে দ্বাদশ শ্রেণির কিছু শিক্ষার্থী ও অভিভাবক এলেও আগের মতো হাসি-খুশির কোলাহল আর শোনা যায়নি।

 

জুলাই আন্দোলনে হুমকিদাতা মনিরুলকে নিজ দপ্তরে বসালেন গোবিপ্র…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুর্নীতির অভিযোগ দুদকের, চ্যালেঞ্জ নিলেন আসিফ মাহমুদ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
সহকারী মৌলভী পদে বিষয় নিয়ে বিভ্রান্তি, বদলি আবেদনে যা করতে …
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি পুনরুদ্ধারে ‘থ্রি আর’ স্ট্র্যাটেজি ঘোষণা করলেন তার…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
নতুন ডিজি পেল কারিগরি শিক্ষা অধিদপ্তর
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬