দপ্তরির কামড়ে প্রধান শিক্ষক রক্তাক্ত

১৮ জুলাই ২০২৫, ০৩:১৬ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৮:৪৩ PM
প্রধান শিক্ষক বিরাজ কিশোর দেবনাথ

প্রধান শিক্ষক বিরাজ কিশোর দেবনাথ © টিডিসি

কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার চান্দপুর বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিরাজ কিশোর দেবনাথের ওপর হামলা করেছে একই বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী মনির খান। এ সময় কামড়ে রক্তাক্ত করা হয় শিক্ষকের বাম হাত। কটিয়াদি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি। ‎

বুধবার (১৬ জুলাই) বিকেল চারটায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে দুজন সহকারী শিক্ষকের সামনে এ ঘটনা ঘটে। এছাড়া ধারালো অস্ত্র কুন্তি দিয়ে আঘাত করায় ভীতিকর অবস্থা তৈরি হয়। এসময় প্রাণনাশের হুমকিও দেওয়া হয় শিক্ষককে।
‎
‎শুক্রবার (১৮ জুলাই)  প্রধান শিক্ষক বিরাজ কিশোর দেবনাথ 'দ্যা ডেইলি ক্যাম্পাস'কে জানান, মনির খানকে দাপ্তরিক কাজের কথা বললে প্রায় সময় সে অনীহা প্রকাশ করে। কাজ না করে উল্টো তর্ক করে। বুধবার মনির খানকে প্রিন্টার ঠিক জায়গায় রাখতে বলেছিলাম। এতেই ক্ষিপ্ত হয়ে যায় মনির। আমার বাম হাত কামড়ে রক্তাক্ত করে ফেলে। শুধু তাই না, কুন্তি নিয়ে এসে আমাকে প্রাণনাশের হুমকিও দেয়। এ ঘটনায় বৃহস্পতিবার (১৭ জুলাই) কটিয়াদি শিক্ষা অফিস ও কটিয়াদি থানাতে লিখিত অভিযোগ দেন ওই প্রধান শিক্ষক৷

‎কটিয়াদি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু সাঈদ ইকবাল জানান, ফেসবুকের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। এমন ঘটনা খুবই দুঃখজনক। 

‎অভিযুক্ত মনির খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বদমেজাজি শিক্ষকের হাত থেকে বাঁচতেই আমাকে ধরে রাখা তার বাম হাতে কামড় দিয়েছি।’

এবিষয়ে ‎‎কটিয়াদি উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম তালুকদার বলেন, ‘ঘটনাটির লিখিত অভিযোগ পেয়েছি। বৃহস্পতিবার অই বিদ্যালয়ের এডহক কমিটি মিটিং করে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। সব কিছু পর্যবেক্ষণ করছি। আগামী রবিবার অভিযুক্তের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’

সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬
এখনো উৎকণ্ঠা কাটেনি শতাধিক নিয়োগপত্র বঞ্চিতের, যাচ্ছেন অনশনে
  • ০৩ অক্টোবর ২০২৬