১১তম গ্রেডের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

১১ মার্চ ২০১৯, ০৬:০৫ PM

দেশব্যাপী আন্দোলনের ঘোষণা দিয়েছে বেতন বৈষম্যের প্রতিবাদে ফুঁসে উঠা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহাকারী শিক্ষকরা। দেশের সকল পিটিআই ও বিভিন্ন জেলার সাথে সমন্বয় রেখে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

শিক্ষকদের কেন্দ্রীয় সংগঠন বাপ্রাবিসশিস সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব সাবেরা বেগমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১তম আমাদের প্রাণের দাবি। বেতন স্কেল এই ধাপে নির্ধারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। কমর্সূচি হিসেবে ১৪ মার্চ, বিকেল ৩ টায় সকল জেলা, উপজেলায় মানবন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হবে। এ ক্ষেত্রে উপজেলা পর্যায়ে মাননীয় ইউএনও’র মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সচিব ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি দেয়া হবে।

অন্যদিকে মহানগর ও সদর উপজেলার সহকারী শিক্ষকবৃন্দ এবং পিটিআই-এর প্রশিক্ষণার্থীবৃন্দ নিজ নিজ উপজেলার প্রতিনিধি হিসেবে সমন্বিতভাবে জেলা প্রশাসক মাধ্যমে প্রধানমন্ত্রী এবং ডিপিইও’র মাধ্যমে প্রতিমন্ত্রী, সচিব, অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করবেন।কেন্দ্রের বিজ্ঞপ্তিতে ন্যায্য অধিকার বঞ্চিত শিক্ষকদের উল্লেখিত কর্মসূচী সফলভাবে বাস্তবায়ন করার জন্য অনুরোধ জানানো হয়।

পড়ুন:

বেতন বৃদ্ধির জন্য সচিবের আশ্বাস

রাতের মধ্যে ছয় অঞ্চলে ঝড়ের আভাস
  • ১২ আগস্ট ২০২৬
আগামী সপ্তাহ থেকে ঢাকা উত্তরে কলেরা টিকাদান শুরু: প্রশাসক
  • ১২ আগস্ট ২০২৬
সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতাকর্মীরা, রক্ষা পেলেন এমপি
  • ১২ আগস্ট ২০২৬
গায়ের জোর নয়, মেধা নিয়ে প্রতিযোগিতা চাই: শিবির সভাপতি
  • ১২ আগস্ট ২০২৬
বড় সুখবর পেলেন বাবর আজম
  • ১২ আগস্ট ২০২৬
ওমানের শ্রমবাজার খোলা নিয়ে বাংলাদেশ দূতাবাসের সতর্কবার্তা
  • ১২ আগস্ট ২০২৬