বই ও শিক্ষা সামগ্রী পেল রোটারি স্কুলের শিক্ষার্থীরা

০২ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:৫৫ PM
শিক্ষার্থীদের সাথে রোটার‍্যাক্ট ক্লাবের সদস্যরা

শিক্ষার্থীদের সাথে রোটার‍্যাক্ট ক্লাবের সদস্যরা © টিডিসি ফটো

চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ির রোটার‍্যাক্ট ক্লাব অব ইসলামাবাদের উদ্যোগে ‘রোটারি ফ্রি স্কুল’র শিক্ষার্থীদের মধ্যে বই ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রোটারি স্কুলের প্রায় ৪০ জন শিক্ষার্থীদের মধ্যে নতুন বই এবং শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

শিক্ষা সামগ্রী বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ইসলামাবাদের প্রেসিডেন্ট ও কর্ণফুলী ইনসুরেন্স’র এমডি রোটারিয়ান মাহফুজুর রহমান এবং সেক্রেটারি রোটারিয়ান আশরাফুল কবির সোবহানী। ক্লাবের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ মিশকাত সভাপতিত্বে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন রোটার‍্যাক্ট ক্লাব অব ইসলামাবাদের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান আসিফ, রোটারিয়ান মাহফুজুর রহমান, রোটারিয়ান সোবহানী।
অনুষ্ঠান পরিচালনা করেন সেক্রেটারি ফজলে রাব্বি সিনান।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মুহাম্মাদ শাহাদাত হোসাইন রা’দ, এনামুল করিম জুয়েল, ইন্তিসারুল আজিজ ইয়াসা, সামিউল আকরাম নয়ন, বাপ্পু, আল আমিন ও রাফি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারি ফ্রি স্কুলের শিক্ষকরা।

বিতর্কিত ব্যক্তিকে চট্টগ্রাম বিসিএসআইআইরের পরিচালক নিয়োগ, ২…
  • ১২ আগস্ট ২০২৬
এসএসসিতে ফেল করায় মায়ের বকুনি, নিখোঁজের দুই দিন পর মিলল সীম…
  • ১২ আগস্ট ২০২৬
টুঙ্গিপাড়ায় চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ…
  • ১২ আগস্ট ২০২৬
বেতন বন্ধ হতে পারে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষকের
  • ১২ আগস্ট ২০২৬
করপোরেট সেলস বিভাগে নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, আবেদন ১১ সেপ্ট…
  • ১২ আগস্ট ২০২৬
নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করতে পারেনি কোনো পরীক্ষার্থী 
  • ১২ আগস্ট ২০২৬