ট্রাক চাপায় ভাই-বোন নিহত

নিরাপদ সড়কের দাবিতে ফের রাস্তায় হাজারো শিক্ষার্থী

৩১ জানুয়ারি ২০১৯, ০১:৩৭ PM
দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করছে শিক্ষার্থীরা। ইনসেটে নিহত আফসার আহমেদ ও আফিফা আক্তার

দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করছে শিক্ষার্থীরা। ইনসেটে নিহত আফসার আহমেদ ও আফিফা আক্তার © সংগৃহীত

কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে ট্রাকের চাপায় আফিফা ও আফসার দুই ভাইবোনের নিহত হওয়ার ঘটনায় দোষী ট্রাকচালক ও তার সহকারীর গ্রেপ্তার এবং নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ হাজারো এলাকাবাসী। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা–মাওয়া মহাসড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনের কারণে ঢাকা-মাওয়া মহাসড়কের দুপাশে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে যান চলাচল বন্ধ থাকে।

গত সোমবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বেলা ১১টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাইবোন আফিফা আক্তার ও আফসার আহমেদ নিহত হয়। তারা কেরানীগঞ্জের কসমোপলিটন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল। আফিফা পঞ্চম শ্রেণীর, আফসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

আজ বৃহস্পতিবার সকাল থেকে প্রায় ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসী এই মানববন্ধনে অংশ নিয়েছেন। এ সময় তাঁরা চালক ও চালকের সহকারীর গ্রেপ্তার ও নিরাপদ সড়কের দাবি জানান। ‘আফিফা ও আফসারের খুনির বিচার চাই’, ‘খুনি চালকের ফাঁসি চাই’, ‘ঘাতকের ফাঁসি চাই’—লেখা প্লাকার্ড বহন করে শিক্ষার্থীরা।

আফিফা ও আফসারের বাবা শামসুল আলম বলেন, ‘আমার মতো কারও বাবা যেন অকালে সন্তান না হারায়।’ তিনি সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ঢাকা-মাওয়া মহাসড়কে ট্রাক চলাচল বন্ধের দাবি জানান। তিনি বলেন, ‘আমার দুই শিশু মৃত্যুর চার দিন অতিবাহিত হলেও পুলিশ ঘাতক ট্রাক ও হেলপারকে গ্রেপ্তার করতে পারেনি।’ তিনি দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানান।

প্রসঙ্গত, ‘নিরাপদ সড়ক চাই’ শিক্ষার্থী আন্দোলন বাংলাদেশে কার্যকর সড়ক নিরাপত্তার দাবিতে ২৯ জুলাই থেকে ৮ আগস্ট ২০১৮ পর্যন্ত সংঘটিত একটি আন্দোলন বা গণবিক্ষোভ। ঢাকায় ২৯ জুলাই, ২০১৮ তারিখে সংঘটিত এক সড়ক দুর্ঘটনার প্রেক্ষিতে নিহত দুই কলেজ শিক্ষার্থীর সহপাঠীদের মাধ্যমে শুরু হওয়া এই বিক্ষোভ পরবর্তীতে দেশের অন্যান্য স্থানেও ছড়িয়ে পড়ে এবং নৌমন্ত্রীর পদত্যাগসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীরা রাস্তায় নেমে পড়ে।

বিতর্কিত ব্যক্তিকে চট্টগ্রাম বিসিএসআইআইরের পরিচালক নিয়োগ, ২…
  • ১২ আগস্ট ২০২৬
এসএসসিতে ফেল করায় মায়ের বকুনি, নিখোঁজের দুই দিন পর মিলল সীম…
  • ১২ আগস্ট ২০২৬
টুঙ্গিপাড়ায় চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ…
  • ১২ আগস্ট ২০২৬
বেতন বন্ধ হতে পারে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষকের
  • ১২ আগস্ট ২০২৬
করপোরেট সেলস বিভাগে নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, আবেদন ১১ সেপ্ট…
  • ১২ আগস্ট ২০২৬
নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করতে পারেনি কোনো পরীক্ষার্থী 
  • ১২ আগস্ট ২০২৬