দুদকের অভিযানে কাটা গেল ১০ শিক্ষকের বেতন

৩১ জানুয়ারি ২০১৯, ০১:২১ PM

© লোগো

চট্টগ্রামে দুটি প্রাথমিক বিদ্যালয়ের ১০ শিক্ষক নির্ধারিত সময়ে কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাদের এক দিনের বেতন কাটা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন সুলতানা বিষয়টি নিশ্চিত করেন। গত রবিবারে আকস্মিক পরিদর্শনে গিয়ে শিক্ষকদের কর্মস্থলে পাননি দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। এরপর এসব শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

নাসরিন সুলতানা জানান, নগরের কাট্টলী নুরুল হক চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নয়জন এবং সীতাকুণ্ডের ভাটিয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষকের এক দিনের বেতন কেটে ফেলার সিদ্ধান্ত হয়েছে। তাঁদের চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের বেতন থেকে এই টাকা কাটা হবে।

প্রসঙ্গত, গত রবিবার চট্টগ্রাম নগর, সীতাকুণ্ড ও মিরসরাইয়ের পাঁচটি বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শন করেন দুদক চেয়ারম্যান। বিদ্যালয়ের কার্যক্রম সকাল ৯টায় শুরু হলেও ৯টা ১৩ মিনিটেও নগরের কাট্টলী নুরুল হক চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ শিক্ষকের ৯ জনকেই পাননি তিনি। এরপর সকাল সাড়ে নয়টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে একজন শিক্ষককে কর্মস্থলে পাননি দুদক চেয়ারম্যান।

 

বিতর্কিত ব্যক্তিকে চট্টগ্রাম বিসিএসআইআইরের পরিচালক নিয়োগ, ২…
  • ১২ আগস্ট ২০২৬
এসএসসিতে ফেল করায় মায়ের বকুনি, নিখোঁজের দুই দিন পর মিলল সীম…
  • ১২ আগস্ট ২০২৬
টুঙ্গিপাড়ায় চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ…
  • ১২ আগস্ট ২০২৬
বেতন বন্ধ হতে পারে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষকের
  • ১২ আগস্ট ২০২৬
করপোরেট সেলস বিভাগে নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, আবেদন ১১ সেপ্ট…
  • ১২ আগস্ট ২০২৬
নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করতে পারেনি কোনো পরীক্ষার্থী 
  • ১২ আগস্ট ২০২৬