সরকারি প্রাথমিকের ৫০ শতাংশ শিক্ষককে বদলির সিদ্ধান্ত

৩০ জানুয়ারি ২০১৯, ০৯:০১ PM

© ফাইল ফটো

সরকারি হওয়া প্রাথমিক বিদ্যালয়ের ৫০ শতাংশ শিক্ষককে বদলির সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। শিগগিরই এ সংক্রান্ত পরিপত্র জারি করা হবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

দুর্বল শিক্ষকদের মানসম্মত করে গড়ে তুলতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ এফ এম মঞ্জুর কাদির। তিনি বলেন, সরকারি হওয়া ২৫ হাজার ২৪০ প্রাথমিক বিদ্যালয়ের ৫০ শতাংশ শিক্ষককে একই উপজেলার নিকটতম বিদ্যালয়ে বদলি করা হবে। পরিপত্র জারির ১৫ দিনের মধ্যে বদলি করে মন্ত্রণালয়কে জানাতে নির্দেশ দেয়া হবে।

তবে নতুন সরকারি হওয়া যেসব বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কর্মরত রয়েছেন তাদের বদলি করা হবে না বলে জানান তিনি। এ সিদ্ধান্তের ফলে আগের সরকারি শিক্ষক এবং জাতীয়করণ হওয়া প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে যে বিভাজন রয়েছে তা দূর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মঞ্জুর কাদির। 

বিতর্কিত ব্যক্তিকে চট্টগ্রাম বিসিএসআইআইরের পরিচালক নিয়োগ, ২…
  • ১২ আগস্ট ২০২৬
এসএসসিতে ফেল করায় মায়ের বকুনি, নিখোঁজের দুই দিন পর মিলল সীম…
  • ১২ আগস্ট ২০২৬
টুঙ্গিপাড়ায় চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ…
  • ১২ আগস্ট ২০২৬
বেতন বন্ধ হতে পারে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষকের
  • ১২ আগস্ট ২০২৬
করপোরেট সেলস বিভাগে নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, আবেদন ১১ সেপ্ট…
  • ১২ আগস্ট ২০২৬
নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করতে পারেনি কোনো পরীক্ষার্থী 
  • ১২ আগস্ট ২০২৬