ষষ্ঠ, অষ্টম ও নবম শ্রেণির বাদ পড়া শিক্ষার্থীদের জন্য ফের রেজিস্ট্রেশনের সুযোগ 

১৬ এপ্রিল ২০২৫, ০৮:০৩ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৪:১৫ PM
মাধ্যমিকের শিক্ষার্থী

মাধ্যমিকের শিক্ষার্থী © সংগৃহীত

গতবছর ষষ্ঠ, অষ্টম ও নবম শ্রেণির রেজিস্ট্রেশন থেকে বাদ পড়া শিক্ষার্থীদের ফের রেজিস্ট্রেশনের সুযোগ পাচ্ছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

এর ফলে গতবছর এ তিন শ্রেণির পড়লেও রেজিস্ট্রেশন থেকে বাদ পড়া শিক্ষার্থীরা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ফের রেজিস্ট্রেশনের সুযোগ পাচ্ছেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ডের আওতাধীন অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত মাধ্যমিক স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে ২০২৪ শিক্ষাবর্ষে ষষ্ঠ, অষ্টম ও নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের সময়সীমা আগামী ১৫ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করা হল।

এ তারিখের পর পরবর্তীতে কোন অবস্থাতেই উক্তরূপ বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার সুযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন বোর্ড। নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন না হলে এর দায়-দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে বলেও হুঁশিয়ার করা হয়েছে। এছাড়াও অন্য বোর্ড থেকে আসা টিসির মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের কাজও এ সময়ের মধ্যে শেষ করতে বলা হয়েছে বোর্ডের পক্ষ থেকে। 

সরকারি কর্ম কমিশনের অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরি, পদ ৩৪,…
  • ২৬ জুলাই ২০২৬
ইউআইইউতে অনুষ্ঠিত হলো এক্সটেন্ডেড বিইএআর সামিট
  • ২৬ জুলাই ২০২৬
পর্নোগ্রাফিক গ্রুপে নারী সহপাঠীকে যুক্ত, আরেকজনের নম্বর ছড়ি…
  • ২৬ জুলাই ২০২৬
নওগাঁয় পৃথক ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার 
  • ২৬ জুলাই ২০২৬
একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনম…
  • ২৬ জুলাই ২০২৬
জাপানের গবেষণা অনুদান ও ফেলোশিপ নিয়ে যবিপ্রবিতে সেমিনার
  • ২৬ জুলাই ২০২৬