খুলনায় প্রাথমিক শিক্ষক বদলি কার্যক্রম স্থগিত

২৫ জানুয়ারি ২০১৯, ১১:০৯ AM

© লোগো

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় খুলনা জেলার শিক্ষকদের বদলি কার্যক্রম স্থগিত করেছে। আর গত ১ জানুয়ারি থেকে খুলনা জেলায় যে সব বদলির আদেশ জারি করা হয়েছে তা বাতিল করা হয়েছে। মন্ত্রণালয়ের বিদ্যালয় শাখা-২’র উপ-সচিব মো. মাহবুবুর রশীদ স্বাক্ষরিত আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-১’র উপ-সচিব মনোয়ারা ইসলাম স্বাক্ষরিত এক আদেশে খুলনার দুই শিক্ষা কর্মকর্তাকে প্রাথমিক শিক্ষা একাডেমি, ময়মনসিংহে সংযুক্তি বদলি করার নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার (২৩ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আলাদা দু’টি আদেশে এ ঘোষণা দেওয়া হয়। যার কপি বৃহস্পতিবার সংশ্লিষ্টরা হাতে পেয়েছেন।

জানা যায়, খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির তদবিরে অতিষ্ঠ হয়ে পড়েন শিক্ষা কর্মকর্তারা। বিশেষ করে মেট্রোপলিটন এলাকায় বহিরাগত শিক্ষক বদলিতে তদবিরের হিড়িক পড়ে। রাজনৈতিক পরিচয়ে তারা শিক্ষা কর্মকর্তাদের নানাভাবে চাপ প্রয়োগ করেন। একপর্যায়ে পুলিশ প্রহরায় শিক্ষা কর্মকর্তারা অফিস ত্যাগ করেন।

এসব বিষয় অভিযোগ দাখিলের পরিপ্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় খুলনা জেলার প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বদলি কার্যক্রম তদন্ত পূর্বক সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত স্থগিতের আদেশ দেয়।

একইসঙ্গে মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-১’র উপ-সচিব মনোয়ারা ইসলাম স্বাক্ষরিত আদেশে খুলনা জেলার সহকারী শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম এবং সদর থানা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলামকে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি, ময়মনসিংহে ‘জনস্বার্থে সংযুক্তি বদলি’ করা হয়। কয়েকজন শিক্ষা কর্মকর্তা জানান, তদবিরকারীদের আক্রোশের শিকার হওয়ায় নিরাপত্তার স্বার্থে ওই দুই শিক্ষা কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

ট্রেনের ছাদে উঠে প্রাণটাই হারালেন স্কুলশিক্ষক 
  • ০৭ নভেম্বর ২০২৬
ক্ষোভে ফুঁসছে ইউরোপ: নেপথ্যে কারণ কী?
  • ০৭ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ‘ক্র্যাক ম্যানেজার্স ২০২৬’
  • ০৭ নভেম্বর ২০২৬
স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ করলেন ট্রাম্প
  • ০৭ নভেম্বর ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রী…
  • ০৭ নভেম্বর ২০২৬
জাবিপ্রবির প্রথম নারী চেয়ারম্যান হলেন জিওলজি বিভাগের ওয়াহিদ…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950