লাল-সবুজে সেজেছে ১৫৭ প্রাথমিক বিদ্যালয়

২৪ জানুয়ারি ২০১৯, ০২:৩৫ PM
লাল-সবুজের স্কুল

লাল-সবুজের স্কুল

বিজয় দিবস উপলক্ষে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছিলেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিস। এরই অংশ হিসেবে উপজেলার ১৬১টি বিদ্যালয়ের মধ্যে ১৫৭টির মধ্যে লাল-সবুজের রঙে সাজানো হয়েছে। বাকি চারটির নতুন ভবন নির্মাণ শেষ হলে সেগুলোও একইভাবে সাজানো হবে। দৃষ্টিনন্দন বিদ্যালয়গুলো এখন হয়ে উঠেছে একেকটি ক্ষুদ্র বাংলাদেশ।

জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের প্রতি শ্রদ্ধা এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধে হাতেখড়ি দেয়ার লক্ষ্যে গোপালপুর উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশাসন মহান বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে ব্যতিক্রমধর্মী এ উদ্যোগ বাস্তবায়ন করেছে। এরইমধ্যে এই উদ্যোগ শিক্ষার্থীসহ সকলের প্রশংসাও কুড়িয়েছে। পেশাদার শিল্পীদের দিয়ে ভবনগুলো অঙ্কন করায় একেকটি স্কুল দেখলেই মনে হয় যেন, একেকটি লাল-সবুজের ক্ষুদ্র বাংলাদেশ। একইভাবে বেশ কিছু বিদ্যালয়ের ভেতরের দেয়ালও মুক্তিযুদ্ধের বিভিন্ন চিত্রে সাজানো হয়েছে। এর ফলে নতুন কিছু দেখার আগ্রহ থেকে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়ার আগ্রহ আগের থেকে বেড়েছে।

বিদ্যালয়গুলো লাল-সবুজ রং হওয়ায় এখন গোপালপুর উপজেলার অন্য সকল প্রতিষ্ঠান থেকে সহজেই আলাদা করা করে চেনা যায়। এ বিষয়ে নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনজু আনোয়ারা ময়না বলেন, এটি একটি মডেল। এখন আর কাউকে সরকারি প্রাথমিক বিদ্যালয় খুঁজতে হবে না। লাল-সবুজ পতাকায় মোড়ানো ভবন মানেই এখন সরকারি প্রাথমিক বিদ্যালয়। এমন রূপে সাজানোর ফলে বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়া শিশু সহজে জাতীয় পতাকার রঙ জানতে পারবে। লাল-সবুজ রঙয়ের বিশেষত্ব সম্পর্কে অবগত হয়ে শহীদদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাবে শিশুরা।

স্কুল দেয়াল

 

গোপালপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম রুমি বলেন, উপজেলার বিত্তবান, অভিভাবক ও শিক্ষকদের আর্থিক সহায়তায় বিদ্যালয়গুলো শিশুদের জন্য সেকেন্ড হোম করার ভাবনা থেকে ‘এক্সিলেন্ট স্কুল’ নামে ব্যতিক্রমী উদ্যোগে জাতীয় পতাকার রঙে সজ্জিত করা হয়েছে। উপজেলার ১৫৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ২৭ হাজার শিশু পড়ালেখা করে।

তিনি জানান, এসব শিশুকে মুক্তিযুদ্ধের মূল্যবোধ শেখানোর পাশাপাশি প্রত্যেকটি বিদ্যালয়কে শিশুদের জন্য সেকেন্ড হোমের ভাবনা থেকে এ উদ্যোগ নেয়া হয়। এর সাফল্য হিসেবে ইতোমধ্যে বিদ্যালয়গুলোতে লক্ষণীয় হয়ে উঠেছে শিক্ষার্থী উপস্থিতি, বেড়েছে ভর্তির হার।

টুঙ্গিপাড়ায় চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ…
  • ১২ আগস্ট ২০২৬
বেতন বন্ধ হতে পারে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষকের
  • ১২ আগস্ট ২০২৬
করপোরেট সেলস বিভাগে নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, আবেদন ১১ সেপ্ট…
  • ১২ আগস্ট ২০২৬
নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করতে পারেনি কোন পরীক্ষার্থী 
  • ১২ আগস্ট ২০২৬
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কোনো আপোস নয়: নুরুন্নিসা স…
  • ১২ আগস্ট ২০২৬
মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তার পরিবারের অবদান নেই: রিজভী
  • ১২ আগস্ট ২০২৬