প্রাথমিকের শূন্য পদে দ্রুত শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ: গণশিক্ষা উপদেষ্টা

১৬ মার্চ ২০২৫, ১০:২৬ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:২০ AM
ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার

ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার © সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘আমাদের চিন্তা প্রাথমিকে দ্রুত শিক্ষক কিংবা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা নিয়োগ করবো। বর্তমানে এটা আমাদের পরিকল্পনা রয়েছে। আশা করি এতে শিক্ষা খাতের কিছু ঘাটতি পূরণ হবে।’

শনিবার (১৫ মার্চ) সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে এ কথা বলেন তিনি। 

বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘সরকার প্রাথমিক শিক্ষকদের বদলি ও পদায়নের বিষয়টি স্বচ্ছতার মধ্যে নিয়ে আসতে কাজ করছে। এরই মধ্যে বদলির প্রক্রিয়া অনলাইনে নিয়ে আসা হয়েছে, যা শিক্ষকদের জন্য সুবিধাজনক হবে।

তিনি বলেন, ‘এ ছাড়া অনলাইন পদ্ধতির মাধ্যমে সরকারেরও পরিপূর্ণ ধারণা থাকবে কোন জেলায় বা উপজেলায় কী পরিমাণ জনবল নিয়োজিত আছে। শিক্ষক ও কর্মকর্তাদের মনে রাখতে হবে, আমাদের সব কার্যক্রমের মূল উদ্দেশ্য শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা।’

গণশিক্ষা উপদেষ্টা বলেন, ‘শিক্ষকেরা শিক্ষা দেবেন আর শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করবেন। আর আমাদের প্রধান কাজ হচ্ছে তাদের সহযোগিতা করা। শিক্ষার্থীরা যাতে মাতৃভাষায় কথা বলার পাশাপাশি ইংরেজি ভাষা শিখতে পারে, পড়তে ও লিখতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। এ ছাড়া একটি শিশু যাতে প্রাথমিকভাবে অঙ্কে পারদর্শী হয়, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষক এবং কর্মকর্তাদের মনে রাখতে হবে যে, আমাদের সব কার্যক্রমের মূল উদ্দেশ্য শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। শিক্ষকরা শিক্ষা দেবেন আর শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করবে। আমাদের প্রধান কাজ হচ্ছে তাদের সহযোগিতা করা। শিক্ষার্থীরা যাতে মাতৃভাষায় কথা বলতে পারার পাশাপাশি ইংরেজি পড়তে ও লিখতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়াও একটি শিশু যাতে প্রাথমিকভাবে অঙ্কে পারদর্শী হয় সে বিষয়ে গুরুত্ব দিতে হবে।’

ক্লাসরুমে সিসি ক্যামেরা নিয়ে সব সরকারি-বেসরকারি স্কুল-কলেজ…
  • ১১ জুলাই ২০২৬
আবিপ্রবিতে উদ্ভাবন ও সৃজনশীলতার মিলনমেলা, সফলভাবে শেষ হলো ‘…
  • ১১ জুলাই ২০২৬
সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের ১৯ জেলায় ভারী বৃষ্টির আভাস, কমব…
  • ১১ জুলাই ২০২৬
মাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার আইনের ছাত্রী, বাবার মৃত্যুতেও…
  • ১১ জুলাই ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
  • ১১ জুলাই ২০২৬
ফাইনাল ম্যাচের মাঠের ঘাসও বিক্রি করছে ফিফা, এক টুকরোর দাম ক…
  • ১১ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence