স্কুলে যাওয়া হলো না তৃতীয় শ্রেণির শিক্ষার্থী হৃদয়ের

১৭ জানুয়ারি ২০১৯, ০৫:২০ PM
নিহত হৃদয়

নিহত হৃদয় © সংগৃহীত

তৃতীয় শ্রেণির শিক্ষার্থী হৃদয় ব্যাগ নিয়ে স্কুলের উদ্দেশে রওনা দিল। কিন্তু স্কুলে আর যাওয়া হলো না তার। পথেই শ্যালো ইঞ্জিন চালিত ট্রলি কেড়ে নিলো ছোট্ট হৃদয়ের প্রাণ। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের চরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত হৃদয় চরপাড়ার মণ্ডলপাড়া এলাকার মুক্তার হোসেনের ছেলে। সে কুশাবাড়ীয়া-চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। 

প্রতক্ষ্যদর্শীরা জানান, সকালে হৃদয় বাইসাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিল। পথে চরপাড়া মোড়ে একটি ট্রলি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।  আমলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান জানান, ঘাতক ট্রলিটি আটক করা হয়েছে। তবে দুর্ঘটনার পর চালক পালিয়েছেন। 

টুঙ্গিপাড়ায় চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ…
  • ১২ আগস্ট ২০২৬
বেতন বন্ধ হতে পারে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষকের
  • ১২ আগস্ট ২০২৬
করপোরেট সেলস বিভাগে নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, আবেদন ১১ সেপ্ট…
  • ১২ আগস্ট ২০২৬
নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করতে পারেনি কোন পরীক্ষার্থী 
  • ১২ আগস্ট ২০২৬
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কোনো আপোস নয়: নুরুন্নিসা স…
  • ১২ আগস্ট ২০২৬
মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তার পরিবারের অবদান নেই: রিজভী
  • ১২ আগস্ট ২০২৬