প্রাথমিক শিক্ষকদের ভাতা প্রদানের আদেশ জারি

১৬ জানুয়ারি ২০১৯, ১০:২৬ AM

© ফাইল ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের চলতি দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষকদের চলতি দায়িত্বের ভাতা প্রদানের আদেশ জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। 

সূত্র জানায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলতি দায়িত্বপ্রাপ্তদের ভাতা প্রদান সংক্রান্ত একটি চিঠি সব জেলা, উপজেলা থানা শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চলতি দায়িত্বপ্রাপ্তদের জাতীয় বেতন স্কেলের ২২নং ধারা মোতাবেক মূল বেতনের ১০ শতাংশ কার্যকর ভাতা প্রাপ্য। তবে, এ ভাতার সর্বোচ্চ সীমা হবে ১ হাজার ৫০০ টাকা। চিঠিতে, চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকদেরকে কার্যকর ভাতা প্রদানের জন্য জেলা, উপজেলা ও থানা শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

চলতি দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বদলি নীতিমালা সংশোধনের ফলে ঢাকাসহ শহর অঞ্চলের সহকারী শিক্ষকরা পদোন্নতির অধিকার থেকে বঞ্চিত হচ্ছিলেন। ২০১৬ খ্রিস্টাব্দের এপ্রিলে প্রথম বিপুল সংখ্যক শিক্ষককে উপজেলা পর্যায় থেকে শহরাঞ্চলে বদলি করে আনা হয়। এতে ক্ষুদ্ধ হয়ে পড়েন শহরাঞ্চলের প্রাথমিকের শিক্ষকরা। সংকট নিরসনে প্রাথমিক শিক্ষকদের চলতি দায়িত্ব প্রদানের বিষয়টিসহ ৬ দফা দাবি উল্লেখ করে ২০১৬ খ্রিস্টাব্দের মাঝামাঝি প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করে প্রাথমিক শিক্ষক অধিকার সুরক্ষা ফোরাম। এ দাবির প্রেক্ষিতে ২০১৬ খ্রিস্টাব্দে ঢাকার ৯৭ জন প্রাথমিক বিদ্যালয় জ্যেষ্ঠ শিক্ষককে প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব প্রদান করে সরকার। আজ আমরা চলতি দায়িত্বের ভাতা পেলাম। তবে বকেয়া প্রদানের বিষয়ে আদেশে কিছুই উল্লেখ না থাকায় শিক্ষকরা হতাশ হয়েছেন বলে জানান শিক্ষকরা। 

ট্রেনের ছাদে উঠে প্রাণটাই হারালেন স্কুলশিক্ষক 
  • ০৭ নভেম্বর ২০২৬
ক্ষোভে ফুঁসছে ইউরোপ: নেপথ্যে কারণ কী?
  • ০৭ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ‘ক্র্যাক ম্যানেজার্স ২০২৬’
  • ০৭ নভেম্বর ২০২৬
স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ করলেন ট্রাম্প
  • ০৭ নভেম্বর ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রী…
  • ০৭ নভেম্বর ২০২৬
জাবিপ্রবির প্রথম নারী চেয়ারম্যান হলেন জিওলজি বিভাগের ওয়াহিদ…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950