প্রাথমিক শিক্ষকদের সন্তান কিন্ডারগার্টেনে নয়: সচিব

১৫ জানুয়ারি ২০১৯, ১২:৫১ PM
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক চলাকালে

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক চলাকালে © সংগৃহীত

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সন্তানদের কিন্ডারগার্টেনে পড়াতে পারবেন না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন। আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠকে এ কথা বলেন তিনি।

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, দ্রুততম সময়ের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য দূর করা হবে। একই সাথে শিক্ষা খাতের কোন ধরেনের অন্যায়, অনিয়ম সহ্য করা হবে।

তিনি জনান, সরকারি-বেসরকারি প্রতিটি বিদ্যালয়ের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। তাই শিক্ষকদেরও এ লক্ষ্যে এগিয়ে আসতে হবে।

প্রতিমন্ত্রী জানান, আর প্রতিটি স্কুলের লেসন প্লান/ পাঠ দানের সূচি হবে একই রকম। যাতে সব স্কুলে একই সাথে পড়ালেখায় এগিয়ে যায়। এছাড়া দেশের মোট ৬৫ হাজার ৫৮৩ টি স্কুলের প্রতিটিতে স্কাউট গঠন করতে হবে।

এ সময় তিনি বলেন, অবসরে যাবার দুই মাসের মধ্যে যেন শিক্ষকরা পেনশনের টাকা পেয়ে যায় সরকার সেই ব্যবস্থা নিচ্ছে। তাই মানসম্মত শিক্ষা নিশ্চত করতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। একই সাথে শিক্ষা খাতের কোন ধরেনের অন্যায়, অনিয়ম সহ্য করা হবে না বলেও হুশিয়ারী দেন শিক্ষা প্রতিমন্ত্রী।

টুঙ্গিপাড়ায় চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ…
  • ১২ আগস্ট ২০২৬
বেতন বন্ধ হতে পারে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষকের
  • ১২ আগস্ট ২০২৬
করপোরেট সেলস বিভাগে নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, আবেদন ১১ সেপ্ট…
  • ১২ আগস্ট ২০২৬
নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করতে পারেনি কোন পরীক্ষার্থী 
  • ১২ আগস্ট ২০২৬
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কোনো আপোস নয়: নুরুন্নিসা স…
  • ১২ আগস্ট ২০২৬
মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তার পরিবারের অবদান নেই: রিজভী
  • ১২ আগস্ট ২০২৬