প্রাথমিক শিক্ষক বদলি নিয়ে শিক্ষা অফিসারের দুর্নীতি

১৫ জানুয়ারি ২০১৯, ১২:৪৪ PM

© লোগো

মেহেরপুরের গাংনী প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) এহসানুল হাবিবের বিরুদ্ধে শিক্ষক বদলিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত পূর্বক ব্যবস্থা নিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছে বঞ্চিত কয়েকজন শিক্ষক। তারা অনিয়ম ও দুর্নীতি বিষয়ে লিখিত অভিযোগের অনুলিপি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, খুলনা বিভাগীয় প্রাথমিক শিক্ষা বিভাগের উপপরিচালক,মেহেরপুর জেলা প্রশাসক, গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কাছেও দিয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়েছে, গত ১০ জানুয়ারি গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) এহসানুল হাবিব স্বাক্ষরিত বদলি সংক্রান্ত একটি নোটিশ দেয়া হয়েছে। নোটিশে আগামী ১৭ জানুয়ারির মধ্যে আবেদন জমা দিতে বলা হলেও নোটিশ দেওয়ার পূর্বেই (গত ০৯-০১-১৯ ইং) নওয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছা. নাসরিন নাহারকে গাংনী পৌর এলাকার চৌগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বদলীর জন্য ২৮ নং স্বারকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।

তেরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকিউল ইসলাম বলেন, চলতি বছরের প্রথম দিন থেকেই বদলি সংক্রান্ত আবেদন জমা দিতে চাইলে শিক্ষা অফিস থেকে গড়িমসি করা হয়েছে। আমাদের আবেদন জমা নেওয়ার পূর্বেই অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অন্য একজন শিক্ষিকাকে বদলির অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এছাড়া নীতিমালা অনুযায়ী বদলি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আমরা ৬জন সহকারী শিক্ষক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে অভিযোগ পত্র দিয়েছি।

এদিকে অভিযোগের বিষয়ে গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) এহসানুল হাবিব জানান, তারিখ ভুলের কারণে এ ধরনের ঘটনা ঘটেছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেছের আলী জানান, ইতোমধ্যে বিষয়টি অবগত হয়েছি অনিয়মের বিষয়ে গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) এহসানুল হাবিবের কাছ থেকে লিখিত জবাব চাওয়া হবে। মেহেরপুরের জেলা প্রশাসক আতাউল গনি বলেন, এ ধরনের ঘটনা ঘটে থাকলে অন্যায় করেছেন শিক্ষা অফিসার। অভিযোগ পেলে গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) এহসানুল হাবিবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এসএসসিতে ফেল করায় মায়ের বকুনি, নিখোঁজের দুই দিন পর মিলল সীম…
  • ১২ আগস্ট ২০২৬
টুঙ্গিপাড়ায় চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ…
  • ১২ আগস্ট ২০২৬
বেতন বন্ধ হতে পারে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষকের
  • ১২ আগস্ট ২০২৬
করপোরেট সেলস বিভাগে নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, আবেদন ১১ সেপ্ট…
  • ১২ আগস্ট ২০২৬
নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করতে পারেনি কোন পরীক্ষার্থী 
  • ১২ আগস্ট ২০২৬
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কোনো আপোস নয়: নুরুন্নিসা স…
  • ১২ আগস্ট ২০২৬