প্রাথমিকে তৃতীয় ধাপে নিয়োগ পাওয়া শিক্ষকদের যোগদানের তারিখ ঘোষণা

০৩ মার্চ ২০২৫, ০৭:৪৩ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫৫ PM
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় ধাপে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়া প্রার্থীদের যোগদানের তারিখ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগামী ১২ মার্চ নির্বাচিত প্রার্থীদের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে যোগদান করতে হবে।

সোমবার (৩ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের  উপসচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, `সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত “সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩” এর ৩য় গ্রুপের (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) নির্বাচিত ৬৫৩১ জন প্রার্থীর অনুকূলে নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী নিয়োগপত্র জারি, যোগদান ও পদায়ন করার বিষয়ে নির্দেশক্রমে প্রশাসনিক অনুমোদন প্রদান করা করা হলো:

নির্বাচিত প্রার্থীগণ যারা স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে অন্যান্য ডকুমেন্টস জমা ০৪ মার্চ ২০২৫ দিয়েছেন তাদের অনুকূলে নিয়োগপত্র জারি হবে; নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণের জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান ১২ মার্চ;  প্রার্থীগণের যথাযথভাবে পূরণকৃত পুলিশ ভেরিফিকেশন ফরম পুলিশ ভেরিফিকেশনের জন্য জেলা পুলিশ সুপার (এসবি)/সংশ্লিষ্ট কর্তৃপক্ষ-এর কার্যালয়ে প্রেরণ ১৩ মার্চ এবং একই দিন পদায়ন আদেশ জারি করা হবে।'

এতে আরও বলা হয়, `নির্ধারিত সময়ে প্রাথমিকভাবে নির্বাচিত কোন প্রার্থীর অনুকূলে নিয়োগপত্র জারি  না হলে, জেলা অফিসে যোগদান না করলে বা পদায়িত বিদ্যালয়ে যোগদান না করলে (কারণ ও মতামতসহ) ২০ মার্চ তালিকা অধিদপ্তরে প্রেরণ পাঠাতে হবে।'

স্টোর অফিসার নিয়োগ দেবে আকিজ গ্রুপ, আবেদন শেষ ২৯ মার্চ
  • ২৪ মার্চ ২০২৬
পূর্নাঙ্গ বিজয় না পাওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে ইরান
  • ২৪ মার্চ ২০২৬
সাকিবের প্রত্যাবর্তন নিয়ে যা বললেন নতুন প্রধান নির্বাচক
  • ২৪ মার্চ ২০২৬
মারা গেলেন ঢাবির সাবেক অধ্যাপক ড. মজিব উদ্দিন আহমেদ
  • ২৪ মার্চ ২০২৬
উচ্চশিক্ষায় বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ…
  • ২৪ মার্চ ২০২৬
ইরানের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনায় পাকিস্তান কি মধ্যস্থতা ক…
  • ২৪ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence