তারাবিহ নামাজ পড়া অবস্থায় শিক্ষকের মৃত্যু

০২ মার্চ ২০২৫, ১২:৪১ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:১৬ PM
শরীফ হোসেন

শরীফ হোসেন © সংগৃহীত

লক্ষ্মীপুরে তারাবিহ নামাজ পড়া অবস্থায় শরীফ হোসেন (৪৫) নামের এক স্কুলশিক্ষক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার (১ মার্চ) রাত পৌনে ৯টার দিকে জেলা স্টেডিয়াম এলাকার ভূঁইয়া বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।

শরীফ হোসেন রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের সাইচা আরজান পাটোয়ারী বাড়ির মৃত সেলিম পাটোয়ারীর ছেলে। তিনি জেলা স্টেডিয়াম এলাকার ইকরা পয়েন্ট ইসলামি একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক। স্ত্রী-সন্তানসহ তিনি স্টেডিয়াম এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

মৃতের বড় ছেলে আহনাফ শাহরিয়ার বলেন, আব্বু সুস্থ ছিলেন। প্রতিদিনের মতো তিনি মসজিদে নামাজ পড়তে যান। সেখানে তিনি তারাবিহ নামাজ পড়া অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। আমাদেরকে একা করে আব্বু না ফেরার দেশে চলে গেলেন। ভোররাতে ঘুম থেকে উঠে আর আব্বুর সঙ্গে সেহরি খাওয়া হবে না। ইফতারেও আর আব্বুকে পাব না। সবাই দোয়া করবেন। আল্লাহ যেন আমার আব্বুকে জান্নাতবাসী করেন।

প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন (ওয়ামী) জেলা কমিটির সহ-সভাপতি রেজাউল করিম সুমন বলেন, নামাজ পড়া অবস্থায় তিনি মারা গেছেন। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

টাকা খেতেই হামের টিকায় অবহেলা করেছে আওয়ামী লীগ ও অন্তর্বর্ত…
  • ২৫ মে ২০২৬
মেসির ইনজুরি নিয়ে সবশেষ যা জানা গেল
  • ২৫ মে ২০২৬
বাস-মাইক্রোবাস-প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত …
  • ২৫ মে ২০২৬
বাংলার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মদিন আজ
  • ২৫ মে ২০২৬
এএসআই নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন শেষ ২৭ মে রাত ১১টা ৫…
  • ২৫ মে ২০২৬
‘শিক্ষা সনদের সমমান নিশ্চিত করা হচ্ছে’
  • ২৫ মে ২০২৬