আমরা চাই পরীক্ষার বোঝা কমাতে, অভিভাবক-শিক্ষকরা চান আরও চাপিয়ে দিতে: উপদেষ্টা

২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৭ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৪:০২ PM
‘শিক্ষার হালচাল ও আগামীর ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা

‘শিক্ষার হালচাল ও আগামীর ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা © সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষায় বৈষম্য কমাতে চাই। মানসম্মত শিক্ষা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমরা ভাবছি পরীক্ষার বোঝা কমানো দরকার। কিন্তু অভিভাবক এবং শিক্ষকরা চান আরও পরীক্ষা চাপানো হোক।

আজ বুধবার বিকালে ঢাকার বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মিডিয়া বাজার মিলনায়তনে জিপিই ও মালালা ফান্ড এর সহযোগিতায় গণসাক্ষরতা অভিযানের আয়োজনে ‘শিক্ষার হালচাল ও আগামীর ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিপিডি‘র চেয়ারপার্সন অধ্যাপক রেহমান সোবহান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত। 

অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, সামনে একনেক মিটিংয়ে ৬২ জেলার ১৫০টি উপজেলায় মিড ডে মিল চালুর জন্য অর্থ অনুমোদন করা হবে আশা করছি। অন্য দুটি জেলায় ইতিমধ্যে অন্য প্রকল্পের আওতায় চালু হয়ে গেছে। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ অনুবিভাগ) রবিউল ইসলাম। সভায় মূল আলোচনা উপস্থাপন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমিরিটাস এবং প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষা বিষয়ক কনসালটেশন কমিটির আহ্বায়ক ড. মনজুর আহমদ। সম্মানিত আলোচক ছিলেন সিপিডি’র সম্মানীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শারমিন্দ নিলোর্মী। 

ভবিষ্যতের শিক্ষাভাবনা ও নাগরিক সমাজের প্রত্যাশা তুলে ধরেন গণসাক্ষরতা অভিযানের উপ-পরিচালক ড. মোস্তাফিজুর রহমান। সভায় আরো বক্তব্য রাখেন মোহাম্মদপুর থানা প্রাথমিক শিক্ষা অফিসার নাইয়ার সুলতানা লিপি, শিক্ষক সংগঠক অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ, ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের আহ্বায়ক ও সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী শিহাব উদ্দিন শিহাব, ভাষানটেক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী চাঁদনী আক্তার ফাতেমা, আঁখি খাতুন, সরকারি আইডিয়াল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ নোমান, প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতিনিধি আমেনা ইসলাম কেয়া এবং অভিভাবক গোলাম আজম।

স্বাগত বক্তব্য দেন ও সভার উদ্দেশ্য তুলে ধরেন গণসাক্ষরতা অভিযানের উপ-পরিচালক তপন কুমার দাশ। সভা সঞ্চালনা করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধূরী।

এ সভায় শিক্ষার্থী, অভিভাবকসহ গণসাক্ষরতা অভিযানের সদস্য সংগঠন, উন্নয়ন সহযোগী, শিক্ষা বিশেষজ্ঞ, গবেষক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, এডুকেশন ওয়াচ এবং শিক্ষক সংগঠনের দেড় শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ ঘোষণা করল সরকার  
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ৬ থেকে ১১তম গ্রেডে, আব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে বুটেক্স কর্মচারীর মৃত্যু, উপাচার্যের শোক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইবির আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আজমেরি-ফার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9