প্রাথমিক শিক্ষকদের নিজ উপজেলায় বদলির আবেদন শুরু, মানতে হবে শর্ত 

২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১২ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪২ PM
সরকারি প্রাথমিক বিদ্যালয়

সরকারি প্রাথমিক বিদ্যালয় © সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিজ উপজেলায় বদলির জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়ে আগামী বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) পর্যন্ত চলবে এ আবেদনপ্রক্রিয়া।

এ নির্দেশনা জানিয়ে সব প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিকে চিঠি পাঠানো হয়েছে। গত রোববার এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

নির্দেশনায় বলা হয়েছে, শূন্য পদ না থাকায় যেসব শিক্ষককে নিজ উপজেলার বাইরের উপজেলায় পদায়ন করা হয়েছে, সেই শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে আন্তঃউপজেলা বদলির ক্ষেত্রে ২০২৩ সালের সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকার ৩.৬ অনুচ্ছেদ অনুযায়ী নিজ উপজেলায় বদলির নির্দেশনা রয়েছে। ওই নির্দেশনার আলোকে বদলি কার্যক্রম চলবে।

২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত সহকারী শিক্ষকরা অনলাইনে আবেদন করবেন। আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে প্রধান শিক্ষক সহকারী শিক্ষকদের আবেদন যাচাই করবেন। আগামী ১ মার্চ সহকারী উপজেলা-থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা যাচাই শেষ করবেন।

মানতে হবে যেসব শর্ত
১. শিক্ষকরা সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে শুধু এক বা দুটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরবর্তী সময়ে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

২. যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ২০২৩ সালের ২০ অক্টোবর জারি করা সর্বশেষ ‘সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা (সংশোধিত) ২০২৩’ অনুযায়ী আবেদনকারীর আবেদন ও অন্য কাগজপত্র যাচাই করে অপ্রায়ণ করবেন।

৩. যাচাইকারী কর্মকর্তা সতর্কতার সঙ্গে সংযুক্ত তথ্য ও কাগজপত্র যাচাই করবেন। যাচাই করে প্রেরণ-পরবর্তী তা পুনর্বিবেচনা করার আবেদন গ্রহণযোগ্য হবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আবেদনকারীর পছন্দক্রম অনুযায়ী বদলি হওয়ার নিশ্চয়তা নেই। একাধিক আবেদনকারীর ক্ষেত্রে যোগ্য আবেদনকারীকে সফটওয়্যারের স্বয়ংক্রিয় ব্যবস্থাপনায় নির্বাচিত করা হয় বিধায় কোনো রকম হস্তক্ষেপের সুযোগ নেই।

টাকা খেতেই হামের টিকায় অবহেলা করেছে আওয়ামী লীগ ও অন্তর্বর্ত…
  • ২৫ মে ২০২৬
মেসির ইনজুরি নিয়ে সবশেষ যা জানা গেল
  • ২৫ মে ২০২৬
বাস-মাইক্রোবাস-প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত …
  • ২৫ মে ২০২৬
বাংলার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মদিন আজ
  • ২৫ মে ২০২৬
এএসআই নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন শেষ ২৭ মে রাত ১১টা ৫…
  • ২৫ মে ২০২৬
‘শিক্ষা সনদের সমমান নিশ্চিত করা হচ্ছে’
  • ২৫ মে ২০২৬