স্কুলের সামনে শিক্ষার্থী নিহত, গাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা 

১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৪ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৩৮ PM
শিক্ষার্থী নিহতের পর ট্রলিতে আগুন দেয় বিক্ষুদ্ধ জনতা

শিক্ষার্থী নিহতের পর ট্রলিতে আগুন দেয় বিক্ষুদ্ধ জনতা © সংগৃহীত

কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় ইব্রাহিম আলী (৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় প্রতীতি বিদ্যালয়ের সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ট্রলিটি ভাঙচুর করে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা।

নিহত ইব্রাহিম কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকার রুহুল আমিনের ছেলে। সে প্রতীতি বিদ্যালয়ের প্লে শ্রেণির ছাত্র। এতে গুরুতর আহত হয়েছেন তার দাদি আনোয়ারা খাতুন। তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরো পড়ুন: শাহবাগে প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া শিক্ষকরা, সর্তক অবস্থানে পুলিশ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালের নিজ বাড়ি থেকে দাদির সঙ্গে স্কুলের উদ্দেশ্যে রওনা হয় ইব্রাহিম। স্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির বালুবোঝাই ট্রলির ধাক্কায় ইব্রাহিম ও তার দাদি আনোয়ারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা ইব্রাহিমকে মৃত্যু ঘোষণা করেন। তার দাদি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ দুর্ঘটনার পর ট্রলি ফেলে চালক পালিয়ে যায়। বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রলি ভাঙচুর করে ও আগুন জ্বালিয়ে দেয়। একই সঙ্গে সড়ক অবরোধ করে নিরাপদ সড়কের দাবি জানান। এতে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ, প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা এবং সদস্যরা ঘটনাস্থলে যান। ফায়ার সার্ভিসের দল গাড়ির আগুন নিভিয়ে দেন। পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা সড়কে যানবাহন চলাচলের জন্য সড়ক ফাঁকা করে দেন এবং যানচলাচল  স্বাভাবিক করেন। 

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব বলেন, বালুবাহী ট্রলির ধাক্কায় ইব্রাহিম নিহত হয়েছেন। তার দাদি আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘাতক চালক পলাতক। তবে হেলপারকে আটক করেছে পুলিশ। 

যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
হামের টিকা নিয়ে তদন্ত করছে সরকার
  • ০৪ নভেম্বর ২০২৬
জায়গা দখল করে ছাত্রদল নেতার অবৈধ দোকান, নিউজ করায় সাংবাদিকে…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950