শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধা, জলকামান নিক্ষেপ

১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৮ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM
আন্দোলনকারীকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ

আন্দোলনকারীকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ © টিডিসি ফটো

শাহবাগ অবরোধ করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। তাদের ছত্রভঙ্গ করতে জলকামান নিক্ষেপ করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার পর শাহবাগ মোড় অবরোধ করেন তারা। পরে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে জলকামান নিক্ষেপ করেছে।

সরেজমিনে দেখা যায়, জলকামান নিক্ষেপের সময় কয়েকজন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েন। এ ছাড়া বেশ কয়েকজন শিক্ষককে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আন্দোলনরত শিক্ষকরা।

নিয়োগপত্র ছাড়া ঘরে না ফেরার ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষকরা।

আরো পড়ুন: এখনও ডিসেম্বর মাসের বেতন পাননি ৪০ হাজার শিক্ষক-কর্মচারী

এর আগে, বৃহস্পতিবার সকাল থেকে সপ্তম দিনের মতো শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছিলেন আন্দোলনকারীরা। দুপুর পৌনে দুইটার দিকে তারা শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করেন। পরে তাদের সরিয়ে দিতে জলকামান নিক্ষেপ করে পুলিশ। তবে পুলিশের ধাওয়া ও জলকামান উপক্ষো করেই শাহবাগ অবরোধ করে রেখেছেন আন্দোলনকারীরা। ফলে শাহবাগ মোড় ও সংযোগ সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে।

এর আগে গত সোমবার দুপুরেও তাদের ওপর জলকামান নিক্ষেপ ও লাঠিচার্জ করেছিল পুলিশ। এ সময় কয়েকটি সাউন্ড গ্রেনেডের শব্দ শোনা যায়। পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন। এছাড়া আটক করা হয় কয়েকজনকে। এরপর সেদিন সন্ধ্যার দিকে আন্দোলনকারীরা ঘোষণা দেন, দাবি আদায় না হলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে লাগাতার অবস্থান করবেন।

আরো পড়ুন: ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রজ্ঞাপন জারি

উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৬,৫৩১ জনের নিয়োগের দাবি জানাচ্ছেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারীরা বলেছেন, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি তিনটি ধাপে দেওয়া হয়েছিল। প্রথম ও দ্বিতীয় ধাপের চূড়ান্ত নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। কিন্তু তৃতীয় ধাপ নিয়ে প্রহসন চলছে।

আন্দোলনকারীদের সংবাদ বিজ্ঞপ্তির তথ্যমতে, ২০২৩ সালের ১৪ জুন তৃতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। লিখিত পরীক্ষা হয় ২০২৪ সালের ২৯ মার্চ। লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয় একই বছরের ২১ এপ্রিল। ১২ জুন সাক্ষাৎকার নেওয়া হয়। আইন মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে ৩১ অক্টোবর ফল প্রকাশিত হয়। এতে ৬,৫৩১ জন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন। সুপারিশপ্রাপ্ত হননি, এমন ৩১ জন হাইকোর্টে রিট করেন। এর পরিপ্রেক্ষিতে ৬,৫৩১ জনের নিয়োগ কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করা হয়। তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬,৫৩১ জনের নিয়োগ কার্যক্রম গত ৬ ফেব্রুয়ারি বাতিল করে রায় দেন হাইকোর্ট।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ৬ থেকে ১১তম গ্রেডে, আব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে বুটেক্স কর্মচারীর মৃত্যু, উপাচার্যের শোক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইবির আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আজমেরি-ফার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তনের তারিখ ঘোষণা 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9