বিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্টের ২১ দিন পর স্কুলছাত্রীর মৃত্যু

১২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৩ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
মরিয়ম আক্তার নিশা

মরিয়ম আক্তার নিশা © সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ২১ দিন পর মরিয়ম আক্তার নিশা (১২) মারা গেছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকায় জাতীয় বার্ন ইউনিটে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

জানা গেছে, গত ২২ জানুয়ারি বিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিশার শরীরের প্রায় ৯০ শতাংশ দগ্ধ হয়। তিনি সোনাপুর গ্রামের খোকা মিয়ার মেয়ে। পূর্ব সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিলেন। 

নিহত ছাত্রীর মামা আবদুর রহমান জানান, বিদ্যালয় ঘেঁষে ৪৪ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের কারণে শিক্ষার্থীরা ঝুঁকিতে রয়েছে। বিদ্যালয়ের শিক্ষক ও বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলার কারণে আমার ভাগ্নিকে জীবন দিতে হলো।

লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. শফিউল আলম বলেন, 'দুর্ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। এ ঘটনায় ঢাকা থেকে উচ্চ পর্যায়ের একটি তদন্ত এসেছে। বিষয়টির তদন্ত এখনো চলছে। দায়িত্ব অবহেলা কারণে দায়ীদের বিরুদ্ধে চার্জশিট হতে পারে।

এর আগে ঘটনার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস দাবি করেছিলেন, ‘ছাদে সব সময় তালা দেওয়া থাকে। কে বা কারা তালা খুলে দেয়। ছাদের পাশ দিয়ে বিদ্যুৎ সঞ্চালনের তারটি থাকায় দুর্ঘটনাটি ঘটে।

নাসির উদ্দিন পাটওয়ারীকে কোরবানির গরুর দড়িতে বাঁধার হুঁশিয…
  • ২৫ মে ২০২৬
দ্রুত কোরবানির বর্জ্য অপসারণ করতে পুরস্কার ঘোষণা দিলেন চসিক…
  • ২৫ মে ২০২৬
নতুন বিতর্কে রফিকুল ইসলাম মাদানী
  • ২৫ মে ২০২৬
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ভবন থেকে ফেলে হত্যা
  • ২৫ মে ২০২৬
টাকা খেতেই হামের টিকায় অবহেলা করেছে আওয়ামী লীগ ও অন্তর্বর্ত…
  • ২৫ মে ২০২৬
মেসির ইনজুরি নিয়ে সবশেষ যা জানা গেল
  • ২৫ মে ২০২৬