‘প্রাথমিকের মান উন্নয়নই আমাদের লক্ষ্য’

১২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০০ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার

ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার © সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, একটি শিশুর দ্বিতীয় জন্মের সূচনা হয় প্রাথমিক বিদ্যালয়ে সাক্ষরতা গ্রহণের মাধ্যমে, তাই প্রাথমিক শিক্ষার মান উন্নয়নই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) গাজীপুরের রাজেন্দ্রপুরে ব্র্যাক সিডিএম  অডিটরিয়ামে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প-৫-এর ডিজাইনিং সংক্রান্ত ওয়ার্কশপে এসব কথা বলেন তিনি। 

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, ‘যেহেতু আমাদের রিসোর্স অপ্রতুল, সেহেতু আমাদের দেখতে হবে স্বল্প খরচে কিভাবে শিশুদের শিক্ষার মান উন্নয়ন করা যায়। 

এর আগে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এদিনসকালে উপদেষ্টা গাজীপুরে বর্থা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্ব বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলেন।

আরো পড়ুন: জানুয়ারি মাসের বেতনের প্রস্তাব এখনো মন্ত্রণালয়ে পাঠায়নি মাউশি

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা বিভাগের বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ আলী রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, পিইডিপি-৪এর অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান ও পিইডিপি-৪ এর উপ-পরিচালক মো. ফরহাদ আলম।

যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
হামের টিকা নিয়ে তদন্ত করছে সরকার
  • ০৪ নভেম্বর ২০২৬
জায়গা দখল করে ছাত্রদল নেতার অবৈধ দোকান, নিউজ করায় সাংবাদিকে…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950