‘প্রাথমিকের ৬৫০০ শিক্ষকের নিয়োগ পুনর্বিবেচনার জন্য আপিল করা হয়েছে’

১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১০ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫১ PM

© টিডিসি সম্পাদিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ পুনর্বিবেচনার জন্য আপিল করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তিনি জানান, প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়নের উদ্দেশ্যে গঠিত কনসালটেশন কমিটি আটটি বিষয়ে শতাধিক প্রধান ও আনুষঙ্গিক সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে দাখিল করেছেন। সুপারিশে প্রাধান্য দেওয়া হয়েছে শিখন মানের স্থবিরতা দূরীকরণ এবং শিশুর শিখন, কল্যাণ ও নিরাপত্তাকে সব কর্মকাণ্ডের কেন্দ্রে স্থাপন করাকে।

কমিটির আহ্বায়ক ড. মনজুর আহমদ বলেন, সুপারিশগুলোকে আশু, মধ্য ও দীর্ঘমেয়াদে ভাগ করা হয়েছে। সংবাদ সম্মেলনে দুর্নীতি ও অসদাচারণ নিরোধ, শিক্ষক ও শিক্ষা কর্মীর পেশাগত উন্নয়ন, শিক্ষার্থীদের ভিত্তিমূলক দক্ষতা বৃদ্ধিসহ ১৪টি প্রধান সুপারিশ বর্ণনা করা হয়।

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, বেতন ও পদবি নিয়ে কমিটির সুপারিশে শিক্ষকরা সম্মত হলে সেটি বাস্তবায়নে চেষ্টা করা হবে। পাশাপাশি তিনি জানান, ৬৫৩১ জন প্রাথমিক শিক্ষকের নিয়োগ পুনর্বিবেচনার জন্য আপিল করা হয়েছে।

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা
  • ২৭ জুলাই ২০২৬
ঢাবির কলা ভবনে ক্লাসরুমের বাইরে আগুন
  • ২৭ জুলাই ২০২৬
‘জাতীয় দলের বাইরে নই’—স্পষ্ট বার্তা সালাউদ্দিনের
  • ২৭ জুলাই ২০২৬
প্যারেন্ট সার্কেল ও বন্ধু রেজিস্টার চালুর মাধ্যমে সরকারি প্…
  • ২৭ জুলাই ২০২৬
শাপলা চত্বরে হত্যাকাণ্ড মামলার আসামি হাসিনাসহ ৪১ ‘হেভিওয়েট’
  • ২৭ জুলাই ২০২৬
এইচএসসির জীববিজ্ঞান প্রথম পত্রের প্রশ্ন দেখুন এখানে
  • ২৭ জুলাই ২০২৬