প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি, বিকালে মাঠে নামছেন শিক্ষকরা

২৯ জানুয়ারি ২০২৫, ০২:২৬ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:২৬ AM
অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার

অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার © সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের বক্তব্যে ক্ষুব্ধ হয়ে তার পদত্যাগের দাবিতে মানববন্ধনের ডাক দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। আজ বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে সারা দেশের উপজেলা পর্যায়ে এই মানববন্ধন করবেন শিক্ষকরা।

বিষয়টি জানিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন বলেন, উপদেষ্টার বক্তব্যে প্রাথমিকের শিক্ষক সমাজ হতাশ। আমরা তার পদত্যাগের দাবিতে বুধবার মানববন্ধন করব। বিকেল ৪টায় সারা দেশের সব উপজেলায় একযোগে এই কর্মসূচি পালন করা হবে।

এর আগে গত রোববার দুপুরে চট্টগ্রাম নগরীর সার্কিট হাউজের সভাকক্ষে মাঠপ্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের ‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় শিক্ষকদের উদ্দেশে উপদেষ্টা বলেন, অবশ্যই আপনাদের (শিক্ষক) আর্থিক উন্নয়নের জন্য সরকারের উদ্যোগ আছে। কিন্তু যারা মনে করবেন যে, না আমার তো পোষাচ্ছে না, খুব ভালো, তাহলে আপনি প্রাথমিকে থাকবেন না, অন্য পেশায় চলে যান। আপনি একটা বিষয় ভেবে দেখেন, ভালো ভালো স্কুলে ভর্তির জন্য প্রতিযোগিতা হয়। তাহলে সরকারি প্রাইমারি স্কুলে হয় না কেন? মানুষ ভাবে, সরকারি প্রাইমারি স্কুল- এখানে তো পড়ালেখা হয় না। সুতরাং নিজেদের সম্পর্কে মানুষের এ নেতিবাচক ভাবনাটা পাল্টানোর জন্য হলেও কাজ করা দরকার।

এই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। একইসঙ্গে প্রকাশিত খবরের প্রতিবাদ জানানো হয়েছে। মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খানের স্বাক্ষরে এ ব্যাখ্যা গণমাধ্যমে পাঠানো হয়েছে। বক্তব্যের ব্যাখ্যায় উপদেষ্টা বলেন, আমার বক্তব্য সম্পূর্ণ বিকৃতভাবে উপস্থাপিত হয়েছে। বক্তব্যের প্রাসঙ্গিকতা বাদ দিয়ে পূর্ণাঙ্গ তথ্যাদি উপস্থাপন না করে বিকৃত অর্ধসত্য বক্তব্য উপস্থাপিত হয়েছে।

 বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষা পাবে ‘জুলাই বিপ্লবে’ …
  • ২৪ মার্চ ২০২৬
ডাক্তারদের কাছে ‘জাহান্নাম’, আর গ্রামীণ স্বাস্থ্যকর্মীরা জে…
  • ২৪ মার্চ ২০২৬
মাদক নিয়ে পোস্ট দেওয়ায় যুবককে তুলে নিয়ে হ/ত্যা, অভিযোগ ইউপি…
  • ২৪ মার্চ ২০২৬
‎হবিগঞ্জ সীমান্তে বিজিবির টানা অভিযানে এক কোটি টাকার ভারতীয়…
  • ২৪ মার্চ ২০২৬
চা বাগানে বেড়াতে যাওয়া তরুণীকে ‘ডাকাত’ বলে দলবদ্ধ ধর্ষণ, এক…
  • ২৪ মার্চ ২০২৬
১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচি ঘোষণা, জুলাইয়ের শহীদ-আহতের সন…
  • ২৪ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence