প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইন বদলির তারিখ ঘোষণা

১৬ জানুয়ারি ২০২৫, ০৮:৫৪ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৯ PM
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ক্লাস নিচ্ছেন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ক্লাস নিচ্ছেন © সংগৃহীত

আগামী ২০ জানুয়ারি থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণের অন্তঃউপজেলা/থানা (একই উপজেলার মধ্যে) অনলাইন বদলি কার্যক্রম শুরু হবে। আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া এ বদলি চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা, ২০২৩ এর উপানুচ্ছেদ ১.১ এর নির্দেশনা অনুযায়ী অনলাইন সফটওয়্যারের মাধ্যমে জানুয়ারি ২০২৫ মাস হতে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণের কেবলমাত্র একই উপজেলা/থানায় (সিটি কর্পোরেশনের ক্ষেত্রে) বদলির কার্যক্রম শুরু করার জন্য সূত্রোক্ত ১ নং স্মারকে নির্দেশনা প্রদান করা হয়। এ প্রেক্ষিতে সূত্রোক্ত ২ নং স্মারকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত সহকারী শিক্ষকগণের যাবতীয় অফলাইন/ প্রশাসনিক বদলি/ সংযুক্তির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়। 

উল্লেখ্য যে, অনলাইনে বদলির কার্যক্রম জানুয়ারি, ২০২৫ মাস হতে মার্চ, ২০২৫ মাস পর্যন্ত চলমান থাকবে। এমতাবস্থায়, অনলাইন সফটওয়্যারের মাধ্যমে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণের কেবলমাত্র একই উপজেলা/থানায় বদলির এ কার্যক্রম সফলভাবে সম্পন্নের লক্ষ্যে সংশ্লিষ্টদের অবহিতকরণ ও বিষয়টি ওয়েবসাইটে প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো ।

এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে সম্প্রতি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২০ জানুয়ারি ২০২৫ থেকে ১০ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণের আন্তঃউপজেলা/থানা অনলাইন বদলি কার্যক্রম নিম্নলিখিত সময়সূচি ও শর্তসমূহ প্রতিপালনপূর্বক চলমান থাকবে।

ক. ২০ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত শিক্ষকরা অনলাইনে আবেদন করবেন।

খ. ২৫ জানুয়ারি প্রধান শিক্ষক কর্তৃক সহকারী শিক্ষকের আবেদন যাচাই সম্পন্নকরণ।

গ. ২৬ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার কর্তৃক যাচাই সম্পন্নকরণ।

ঘ. ৩০ জানুয়ারি থেকে ০৩ ফেব্রুয়ারি পর্যন্ত উপজেলা/থানা শিক্ষা অফিসার কর্তৃক যাচাই ও অগ্রায়ন সম্পন্নকরণ;

ঙ. ৪ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক সহকারী শিক্ষকের আবেদন যাচাই ও অনুমোদন সম্পন্নকরণ হবে।

বদলির শর্তসমূহে যা বলা হয়েছে: ক. শিক্ষকরা সর্বোচ্চ ৩টি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে শুধুমাত্র ১ বা ২টি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরবর্তী সময়ে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

খ. যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ১০ অক্টোবর ২০২৩ তারিখে জারি করা সর্বশেষ ‘সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা, ২০২৩’ অনুযায়ী আবেদনকারীর আবেদন ও অন্যান্য কাগজপত্রাদি যাচাই করে অগ্রায়ণ করবেন।

গ. যাচাইকারী কর্মকর্তা সতর্কতার সঙ্গে যাচাই করবেন। যাচাইপূর্বক প্রেরণ পরবর্তী তা পুনর্বিবেচনা করার আবেদন গ্রহণযোগ্য হবে না।

উল্লিখিত সময়সূচি ও শর্তসাপেক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণের আন্তঃউপজেলা/থানা (একই উপজেলা/থানা) অনলাইন বদলির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ডাক্তারদের কাছে ‘জাহান্নাম’, আর গ্রামীণ স্বাস্থ্যকর্মীরা জে…
  • ২৪ মার্চ ২০২৬
মাদক নিয়ে পোস্ট দেওয়ায় যুবককে তুলে নিয়ে হ/ত্যা, অভিযোগ ইউপি…
  • ২৪ মার্চ ২০২৬
‎হবিগঞ্জ সীমান্তে বিজিবির টানা অভিযানে এক কোটি টাকার ভারতীয়…
  • ২৪ মার্চ ২০২৬
চা বাগানে বেড়াতে যাওয়া তরুণীকে ‘ডাকাত’ বলে দলবদ্ধ ধর্ষণ, এক…
  • ২৪ মার্চ ২০২৬
১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচি ঘোষণা, জুলাইয়ের শহীদ-আহতের সন…
  • ২৪ মার্চ ২০২৬
ইরানের হামলায় এলপিজি সরবরাহে 'ফোর্স মেজিউর’ ঘোষণা করল কাতার
  • ২৪ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence